Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩:১৪, ৩১ অক্টোবর ২০২৫

গুরু নানকের জন্মবার্ষিকী উপলক্ষে 

২১০০ ভারতীয় শিখকে ভিসা দিলো পাকিস্তান

২১০০ ভারতীয় শিখকে ভিসা দিলো পাকিস্তান
ছবি: সংগৃহীত

ধর্মীয় সম্প্রীতির নিদর্শন হিসেবে গুরু নানক দেব জীর জন্মবার্ষিকী উপলক্ষে ২১০০ জনেরও বেশি ভারতীয় শিখ তীর্থযাত্রীকে ভিসা দিয়েছে পাকিস্তান। বুধবার নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তানি হাইকমিশন এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে।

নয়াদিল্লির পাকিস্তান হাইকমিশন এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে জানায়, আগামী ৪ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অনুষ্ঠিত হবে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক দেবজীর জন্মবার্ষিকীর প্রধান অনুষ্ঠান। এ উপলক্ষে ভারত থেকে আগত ২১০০-এর বেশি শিখ তীর্থযাত্রীকে পাকিস্তানে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে।

গুরু নানক দেব জী ১৪৬৯ সালে অবিভক্ত পাঞ্জাবের রায়ভোই কি তালবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন, যা বর্তমানে পাকিস্তানের লাহোর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত নানকানা সাহিব নামে পরিচিত। প্রতি বছর কার্তিক পূর্ণিমার তিথিতে এখানে মহা ধুমধামে পালিত হয় তার জন্মবার্ষিকী।

সাম্প্রতিক বছরগুলোতে ভারত-পাকিস্তান সম্পর্ক উত্তেজনাপূর্ণ থাকলেও ধর্মীয় পর্যটনে এমন সহযোগিতা দুই দেশের মধ্যে এক বিরল দৃষ্টান্ত। চলতি বছরের এপ্রিল মাসে জম্মু-কাশ্মিরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং পরবর্তীতে মে মাসে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মিরে ভারতীয় বাহিনীর ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক টানাপোড়েনে পড়ে। ফলে এ বছর ভারতীয় শিখ তীর্থযাত্রীরা পাকিস্তানে যেতে পারবে কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিলো।

তবে অক্টোবরের শুরুতেই ভারত সরকার শিখ ধর্মাবলম্বীদের একটি ‘জাঠা’ বা ধর্মীয় প্রতিনিধিদল পাঠানোর অনুমোদন দেয়। এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে দিল্লির মন্ত্রী মনজিন্দর সিং সিরসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান।

এদিকে পাকিস্তান সরকারও নানক জন্মবার্ষিকী উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। পাঞ্জাব প্রদেশের আইনশৃঙ্খলা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি এক উচ্চপর্যায়ের বৈঠক করে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে। তীর্থযাত্রীদের নিরাপদ যাতায়াত ও ধর্মীয় অনুষ্ঠানে নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে পুলিশি মোতায়েনও বাড়ানো হয়েছে।

প্রধান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর নানকানা সাহিবের ঐতিহাসিক গুরুদ্বার কমপ্লেক্সে। এছাড়া তীর্থযাত্রীরা কর্তারপুর সাহিবসহ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অন্যান্য পবিত্র গুরুদ্বারেও পূজা ও দর্শনে অংশ নেবেন।

প্রতি বছরই গুরু নানকের জন্মজয়ন্তী উপলক্ষে পাকিস্তান ভ্রমণ করেন হাজারো শিখ ধর্মাবলম্বী। তবে এবারের সফরটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ দুই দেশের উত্তেজনাপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটেও এই ধর্মীয় সংযোগ দক্ষিণ এশিয়ায় এক নতুন বার্তা দিচ্ছে — আস্থা, সহাবস্থান ও আধ্যাত্মিক ঐক্যের।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প