Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৫৬, ১২ জানুয়ারি ২০২৬

পুতিনকে তুলে নেয়ার হুমকি ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর

পুতিনকে তুলে নেয়ার হুমকি ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর
ছবি: সংগৃহীত

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, সুযোগ পেলে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে গিয়ে যুদ্ধাপরাধের দায়ে জবাবদিহির আওতায় আনতেন। শুক্রবার এক দিনের সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

জন হিলির এ বক্তব্যের কয়েক ঘণ্টা আগেই রাশিয়া ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। চলমান যুদ্ধের প্রেক্ষাপটে কিয়েভ সফরে এসে তার এ মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় বিশ্বব্যাপী সমালোচনার ঝড় ওঠে। সে ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার একই ধরনের কড়া ভাষায় রুশ প্রেসিডেন্টকে লক্ষ্য করে মন্তব্য করলেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী।

কিয়েভ সফরকালে জন হিলি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে প্রেসিডেন্সিয়াল প্রাসাদে বৈঠক করেন। বৈঠকে তিনি ইউক্রেনের প্রতি ব্রিটেনের সামরিক ও রাজনৈতিক সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

তিনি জানান, সম্ভাব্য শান্তিরক্ষা মিশনের প্রস্তুতির অংশ হিসেবে ব্রিটেন ২০০ মিলিয়ন পাউন্ড ব্যয়ে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দেবে। এ সহায়তা ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জন হিলির এ বক্তব্য ও প্রতিশ্রুতি ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা দেশগুলোর আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য