Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৫, ১৫ আগস্ট ২০২৬

অস্ত্র-গুলি ও নগদ টাকা উদ্ধার

উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫

উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দেয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, নগদ টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

ডিএমপি জানায়, বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। তবে গ্রেফতার ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

ডিএমপি জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য শনিবার (১৫ আগস্ট) সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

এর আগে গত রোববার (৯ আগস্ট) সকালে রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিনটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত টাকা বহনকারী গাড়িটির গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

ঘটনার পর বিমানবন্দর থানায় মামলা করা হয়। বিপুল পরিমাণ টাকা ছিনতাইয়ের এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট তদন্তে নামে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চালানো হয়।

এরই ধারাবাহিকতায় শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে ডিবি। তাদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্র, গুলি, নগদ টাকা ও অন্যান্য সরঞ্জাম ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত হয়েছিলো কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবারের সংবাদ সম্মেলনে গ্রেফতারদের পরিচয়, উদ্ধার করা অস্ত্র-গুলি ও নগদ অর্থের পরিমাণ এবং ছিনতাইয়ের পুরো ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরার কথা জানিয়েছে ডিএমপি।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারিক অবিচারের দীর্ঘ অধ্যায়
প্রথম জন্মদিনে অনুপস্থিত বেগম খালেদা জিয়া, স্মরণে দেশবাসী
ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন
উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫
জাতীয় প্রেসক্লাবে জমকালো কাওয়ালী সন্ধ্যা
সরকারি কর্মকর্তাদের বেতন দেয়াও কঠিন হয়ে যাবে: বিদ্যুৎমন্ত্রী
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সোয়াল
গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সরকারকে ক্ষমতায় থাকতে দেবো না: নাহিদ
হাসিনাকে ফেরত না দিলে ভারত সফর নয়
সিরাজদিখানে জমির শাহানা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
গ্যাস বাড়িতেও নেই, গাড়িতেও নেই: সারা দেশে তীব্র সংকটে হাহাকার
গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী
বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পাচ্ছে দেশ: আসিফ নজরুল
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট
দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী
রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় যুক্ত ঢাবির ৯২ শিক্ষক
হাসিনার প্রত্যর্পণ ঠিক না হলে তারেক রহমান ভারতে যেতে পারবেন না: নাহিদ ইসলাম
মার্কিন রণতরীতে নাবিকদের আত্মহত্যাচেষ্টার হিড়িক
টেস্ট ইতিহাসের সেরা দিন পার করলো বাংলাদেশ