Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২১, ৮ আগস্ট ২০২৬

দণ্ডপ্রাপ্ত হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়ার অভিযোগ

ভারতীয় হাইকমিশনকে তলবের দাবি নাহিদ ইসলামের

ভারতীয় হাইকমিশনকে তলবের দাবি নাহিদ ইসলামের
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী দণ্ডপ্রাপ্ত পলাতক হাসিনাকে ‘ষড়যন্ত্রের অংশ’ হিসেবে বক্তব্য দেয়ার সুযোগ দেয়া হয়েছে। এ ঘটনায় ঢাকায় ভারতীয় হাইকমিশনকে তলব করে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে রাজধানীর মিন্টো রোডে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনাকে বক্তব্য দেয়ার সুযোগ দেয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা উচিত। তার দাবি, এটি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হতে পারে। এ কারণে ভারতীয় হাইকমিশনকে তলব করে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া প্রয়োজন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এখনও শেষ হয়ে যায়নি। জনগণ গণভোটের মাধ্যমে যে রায় দিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করা না হলে বর্তমান সরকারের জন্য ক্ষমতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

এনসিপি আহ্বায়ক অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তার ভাষ্য, জনগণ যে পরিবর্তনের প্রত্যাশা করেছিলো, সে লক্ষ্য অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ এখনও দৃশ্যমান নয়।

বর্তমান প্রশাসনের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, অতীতের আওয়ামী লীগ সরকারের মতো বর্তমান প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রেও দলীয়করণের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এ ধরনের পরিস্থিতি গণভোটের চেতনার পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, গণভোটের রায় বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা পূরণের দাবিতে এনসিপির আন্দোলন অব্যাহত থাকবে।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাহিদ ইসলাম এবং এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা। প্রদর্শনীতে জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে বিভিন্ন সময়ের আলোকচিত্র স্থান পেয়েছে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৫ আগস্ট প্রাণনাশের শঙ্কায়ও দায়িত্বে ছিলাম: সাহাবুদ্দিন চুপ্পু
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
ভারতীয় হাইকমিশনকে তলবের দাবি নাহিদ ইসলামের
বিয়ের খাবার নিয়ে বর ও কনেপক্ষের সংঘর্ষ, আহত ১০
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করলো পুলিশ
বিএনপি আইসিইউতে গেলে আমি বাঁচাই: রুমিন ফারহানা
ইতালি বিমানবন্দরে ২৬০ যাত্রী নিয়ে আটকা ঢাকাগামী বিমান
হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
মিরপুরে বিএনপি নেতাকে গুলি করলো যুবলীগ
পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির দ্বার উন্মুক্ত
নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
সরকারের ব্যর্থতায় দিল্লিতে প্রেস ব্রিফিং করেছেন হাসিনা: নাহিদ
বোমা হামলার শঙ্কায় দেশজুড়ে পুলিশের হাই অ্যালার্ট
ইয়েমেনে সেনা সমাবেশে হুতিদের হামলায় নিহত ৫৮
সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি
বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন