Sobar Desh | সবার দেশ নারায়নগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:১৮, ১৬ নভেম্বর ২০২৫

জন্ম নিচ্ছে নতুন এক রাজনৈতিক নেতৃত্ব

হৃদয়স্পর্শী দৃশ্য: আলোহারা মাহবুবের পাশে দাঁড়ালেন হাসনাত

হৃদয়স্পর্শী দৃশ্য: আলোহারা মাহবুবের পাশে দাঁড়ালেন হাসনাত
ছবি: সংগৃহীত

মাহবুব—একসময় ক্যামেরার লেন্সে জীবনকে বন্দি করা একজন প্রতিভাবান ফটোগ্রাফার। শহরের নানা অনুষ্ঠান, মানবিক গল্প, প্রকৃতি—সবকিছুই তার চোখে ছিলো আলোর খেলা। কিন্তু জুলাই অভ্যুত্থানের সময় ছোড়া গুলিতে সে আলোকিত দুই চোখ চিরতরে নিভে যায়। অন্ধকার নেমে আসে তার জীবনে, আর সে অন্ধকারেই হারিয়ে যায় তার পরিবারও—চলে যায় স্ত্রী।

একসময়ের হাসিখুশি যুবক মাহবুব এখন বেঁচে থাকার লড়াইয়ে একা।

শনিবার নারায়ণগঞ্জে এনসিপির নতুন কার্যালয় উদ্বোধনে উপস্থিত ছিলেন দলের আলোচিত নেতা হাসনাত আবদুল্লাহ। সাধারণ রাজনৈতিক আনুষ্ঠানিকতার মাঝেই হঠাৎ বদলে যায় পরিবেশ—হাসনাত নিজের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পাশে বসা অন্ধ ফটোগ্রাফার মাহবুবকে নিজের আসনে বসতে দেন। শুধু তাই নয়, তাকে মিষ্টিমুখ করিয়ে সম্মানের সাথে পরিচয় করিয়ে দেন উপস্থিত সবাইকে।

হাসনাতের সে আচরণে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় চারপাশ। রাজনীতির কঠিন মুখোশের আড়ালে মানবিকতার এমন উষ্ণতা আজকাল বিরল—আর সে বিরল দৃশ্যটিই যেন নতুন এক প্রতীকে রূপ নিলো।

জুলাই অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে যদি কোনও নেতা নতুনভাবে উঠে এসে মানুষকে আশার সঞ্চার করে থাকেন, তাহলে অনেকেই নিঃসন্দেহে বলছেন—সেটি হাসনাত আবদুল্লাহ। তার সাহস, বিচক্ষণতা, আন্তরিকতা, আপোষহীন অবস্থান এবং মানুষের প্রতি সত্যিকারের দরদ তাকে বর্তমানে আলাদা করে তুলে ধরেছে।

মাহবুবের অন্ধকার জীবনে সামান্য আলো ফিরিয়ে দেয়ার এ প্রতীকী মুহূর্তটি অনেকের ভাষায়—‘নেতা জন্মানোর দৃশ্য’।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হরমুজে মার্কিন ড্রোন-সাবমেরিন জব্দের দাবি ইরানের
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো
ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের প্রবাসীরা: হাসনাত
এক ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণ
মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭ বিয়ারিং প্যাড ঝুঁকিপূর্ণ: সংসদে সড়কমন্ত্রী
রূপপুর পারমাণবিক প্রকল্পে আগুন, তদন্তে কমিটি
সরকারও আশির দশকে ফিরতে চাইছে: নাহিদ
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তিন দিনে ১০৪০ কোটি টাকা ফেরত
ইসরায়েলকে চাপে রাখতে ঐক্যবদ্ধ ইউরোপ
খোকনের ওই আচরণ সঠিক ছিলো না: আইনমন্ত্রী
আমাকে ভেঙে ফেলা এতো সহজ নয়: বাঁধন
আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের কোনও তথ্য নেই: ভারত
স্ত্রীকে মেয়ে-ভাতিজি সাজিয়ে বিয়ে, দম্পতি গ্রেফতার
আওয়ামী লীগ ‘ক্লোজড চ্যাপ্টার’: সারজিস আলম