Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ১৯:০৭, ১০ নভেম্বর ২০২৫

অনশন ভাঙাতে ডাবের পানি খাওয়ানো হয় কেনো?

অনশন ভাঙাতে ডাবের পানি খাওয়ানো হয় কেনো?
ছবি: সংগৃহীত

মানুষের দাবি-দাওয়া আদায়ের সবচেয়ে শান্তিপূর্ণ উপায়গুলোর মধ্যে একটি হলো আমরণ অনশন—যে প্রথার সূচনা ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় থেকে। তখনও যেমন, এখনও তেমন—অনশন মানেই আত্মত্যাগের এক প্রতীক। তবে এটি যতটা শান্তিপূর্ণ, শরীরের জন্য ততটাই বিপজ্জনক।

দিনের পর দিন খাবার না খেলে শরীর তার ভেতরের শক্তি ক্ষয় করতে শুরু করে। পুষ্টিবিদরা বলছেন, অনশন করলে শরীরে প্রথমে দেখা দেয় অ্যাসিডিটি, তারপর রক্তচাপ হ্রাস, ক্লান্তি, মাথা ঘোরা, পেশি দুর্বলতা—সবশেষে রোগপ্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ে। হজমশক্তিও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়; অ্যাসিড বেড়ে যায়, এনজাইম নিঃসরণ কমে, আর অন্ত্রের গতি ধীর হয়ে পড়ে।

ফলে কোনও কঠিন খাবার খেলে তখনই শরীরে ধাক্কা লাগে—হজমে সমস্যা হয়, এমনকি অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতিও হতে পারে। এ কারণেই অনশন ভাঙানোর সময় সরাসরি খাবার নয়, বরং ডাবের পানি বা হালকা ফলের রস খাওয়ানো হয়।

ডাবের পানিতে প্রাকৃতিকভাবে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি ও ইলেক্ট্রোলাইট, যা দ্রুত শরীরের পানির ঘাটতি পূরণ করে এবং দুর্বল পরিপাকতন্ত্রকে ধীরে ধীরে সক্রিয় করে তোলে। এতে থাকা ফাইবার হজম প্রক্রিয়া মসৃণ করে, আর প্রাকৃতিক শর্করা শরীরে তাৎক্ষণিক শক্তি জোগায়।

ডাবের পানি শরীরকে শুধু ঠান্ডা ও স্বস্তিদায়কই করে না, বরং দীর্ঘ অনশন শেষে দুর্বল অন্ত্র ও পাকস্থলীতে খাবার গ্রহণের উপযোগী পরিবেশ তৈরি করে। ফলে কোনো জটিলতা ছাড়াই শরীর ধীরে ধীরে স্বাভাবিক খাবার গ্রহণে সক্ষম হয়।

তাই অনশন ভাঙাতে ডাবের পানি খাওয়ানোর মূল কারণটি চিকিৎসাবিজ্ঞানের দিক থেকেই যুক্তিসঙ্গত— এটি একদিকে শরীরকে কোমলভাবে রিহাইড্রেট করে, অন্যদিকে হজমতন্ত্রকে নিরাপদে জাগিয়ে তোলে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ইশরাক শপথ ভঙ্গ করেছেন, দাবি জামায়াতের
ইয়েমেনে বাস্তুচ্যুত ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ
ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী
বাংলাদেশের দাপুটে শুরু, নেপালকে হারালো ৩৩-২০ গোলে
মাদকবিরোধী অভিযানে নতুন ঘোষণা ইশরাকের, এবার বাঁশের লাঠি
ইশরাকের উচিত পার্থের পদত্যাগ দাবি করা: হাসনাত
আসুসের নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন
মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
সচিবালয়ে বড় রদবদল, সাত সচিবের দফতর বদল
ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, তিনি বললেন ‘গুজব’
আকাশে খুলে গেলো এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণে রোগীর মৃত্যু
একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য পুতুলের
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ভয়াবহ দাঙ্গা, গ্রেফতার ১৮০০
১১ ম্যাচে ৪৮ গোল, অপ্রতিরোধ্য বার্সেলোনা