Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ১০:১৭, ৩ নভেম্বর ২০২৫

আপডেট: ১০:১৭, ৩ নভেম্বর ২০২৫

ভিটামিন ডি’এর ঘাটতি পূরণ করবে যেসব খাবার

ভিটামিন ডি’এর ঘাটতি পূরণ করবে যেসব খাবার
প্রতীকি ছবি

শরীরের পেশি ও হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকেই জানেন না, কোন খাবারে ভিটামিন ডি প্রচুর পরিমাণে থাকে। যেসব খাবার নিয়মিত ডায়েটে রাখলে দ্রুত ঘাটতি পূরণ করা সম্ভব, সেগুলো হলো—

সূর্যস্নান:

ভিটামিন ডি’র সবচেয়ে সহজ উৎস হলো সূর্যস্নান। প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে ১৫ মিনিট সূর্যের আলোতে থাকা শরীরের ৭০ ভাগ ভিটামিন ডি’র চাহিদা পূরণ করতে সাহায্য করে।

খাদ্য উৎস:

  • ডিম – ভিটামিন ডি’র উৎকৃষ্ট উৎস। বিশেষ করে ডিমের কুসুমে ভিটামিন ডি বেশি থাকে।
  • দুধ – ক্যালসিয়ামের পাশাপাশি প্রচুর ভিটামিন ডি থাকে, যা হাড় ও শিশুর বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ।
  • দই – নিয়মিত দই খেলে পেট সুস্থ থাকে এবং ভিটামিন ডি’এর ঘাটতি পূরণ হয়।
  • কমলা – ভিটামিন ডি, ক্যালসিয়াম ও ভিটামিন সি একসাথে পাওয়া যায়।
  • মাশরুম – সূর্যের আলোতে রেখে দিলে মাশরুম ভিটামিন ডি তৈরি করে; এটি একমাত্র অপ্রাণিজ খাদ্য উৎস।
  • ফ্যাটি ফিশ – টুনা, ম্যাকরেল, স্যালমন জাতীয় সামুদ্রিক মাছ ভিটামিন ডি’র ভালো উৎস।
  • কড লিভার অয়েল বা মাছের তেল – ভিটামিন ডি’র পাশাপাশি ওমেগা ৩ ও ফ্যাটি অ্যাসিড থাকে, যা হার্টের জন্যও উপকারী।

ভিটামিন ডি’এর এ খাবারগুলো নিয়মিত ডায়েটে রাখলে শরীরের ঘাটতি দ্রুত পূরণ হয়, হাড় ও পেশি শক্তিশালী থাকে, এবং রোগপ্রতিরোধ ক্ষমতা উন্নত হয়।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ইশরাক শপথ ভঙ্গ করেছেন, দাবি জামায়াতের
ইয়েমেনে বাস্তুচ্যুত ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ
ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী
বাংলাদেশের দাপুটে শুরু, নেপালকে হারালো ৩৩-২০ গোলে
মাদকবিরোধী অভিযানে নতুন ঘোষণা ইশরাকের, এবার বাঁশের লাঠি
ইশরাকের উচিত পার্থের পদত্যাগ দাবি করা: হাসনাত
আসুসের নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন
মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
সচিবালয়ে বড় রদবদল, সাত সচিবের দফতর বদল
ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, তিনি বললেন ‘গুজব’
আকাশে খুলে গেলো এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণে রোগীর মৃত্যু
একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য পুতুলের
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ভয়াবহ দাঙ্গা, গ্রেফতার ১৮০০
১১ ম্যাচে ৪৮ গোল, অপ্রতিরোধ্য বার্সেলোনা