Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৯:১৫, ২২ অক্টোবর ২০২৫

আপডেট: ০৯:১৭, ২২ অক্টোবর ২০২৫

ওষুধি গুণে সমৃদ্ধ ‘তেলাকুচা’

ওষুধি গুণে সমৃদ্ধ ‘তেলাকুচা’
ছবি: সংগৃহীত

গ্রামীণ সড়কের পাশে, বনে-জঙ্গলে, বাড়ির আশপাশ বা পথে-ঘাটে একটু খেয়াল করলেই চোখে পড়বে সাদা লাউফুলের মতো ফুল আর গাঢ় সবুজ কচিপাতার লতা গাছ। সবুজ ও লাল মিশ্রিত টকটকে ফলগুলোও দেখা যায়। অনেকটা পটলের মতো দেখতে এ ফল পাখিদেরও প্রিয়। গ্রাম বাংলার সাধারণ এ উদ্ভিদই ‘তেলাকুচা’ নামে পরিচিত, যা অঞ্চলভেদে কুচিলা, তেলা, তেলাকুচ বা তেলাহচি নামে ডাকা হয়।

তেলাকুচা গাছের ভেষজ ব্যবহার খুবই বিস্তৃত। এর পাতা, লতা, মূল ও ফল নানা রোগের প্রতিকার হিসেবে ব্যবহার করা হয়। ডায়াবেটিস, জন্ডিস, পা ফোলা, শ্বাসকষ্ট, কাশি, স্তনে দুধ স্বল্পতা, ফোঁড়া ও ব্রণ, আমাশয়, মাথা ঠাণ্ডা রাখা এবং অরুচির সমস্যায় তেলাকুচার উপকরণ কাজে লাগে। গ্রামে পাতার রস মাথা ঠাণ্ডা রাখার জন্য ব্যবহার করা হয়। শাক হিসেবেও এর পাতা খাওয়া হয় এবং স্থানীয় বাজারে টুকরিতে বিক্রিও দেখা যায়।

স্থানীয় উদ্যানতত্ত্ববিদ ও কৃষিবিদরা জানান, তেলাকুচা Cucurbitaceae পরিবারের উদ্ভিদ এবং এর বৈজ্ঞানিক নাম Coccinia grandis। পাতার রসে রয়েছে ক্যালসিয়াম, লোহা, ভিটামিন এ ও সি। বাংলাদেশে প্রায় সর্বত্র প্রাকৃতিকভাবে এটি জন্মে।

আরও পড়ুন <<>> ওজন কমাতে কোনটি সেরা, জিরা নাকি চিয়া সিড?

যদিও গ্রামের যে কোনো স্থানে অযত্নে বেড়ে ওঠে, তবুও অধিকাংশ মানুষ এখনো এর ভেষজ গুণ সম্পর্কে অবগত নন। প্রবীণরা মনে করিয়ে দেন, আগে পেটের সমস্যা, জন্ডিস, পা ফোলা বা কাশি হলে পাতার রস বা শিকড় থেঁতলে খাওয়ানো হতো। এতে রোগ দ্রুত সেরে যেত। তবে বর্তমানে তেলাকুচার ব্যবহার অনেক কমে গেছে।

চাষাবাদও সহজ। সাধারণত চৈত্র–বৈশাখ মাসে বেলে বা দো-আঁশ মাটিতে রোপণ করা হয়। দুই থেকে আড়াই ফুট দূরত্বে বাণিজ্যিকভাবে চাষ করা সম্ভব। পুরনো মূল শুকিয়ে যায় না, তাই গ্রীষ্মকালে বৃষ্টি হলে নতুন লতা জন্মায়। বীজ থেকেও চারা গজায়। এ লতা জাতীয় উদ্ভিদ অত্যন্ত উপকারী এবং গ্রামীণ জীবনে এটির 

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ইশরাক শপথ ভঙ্গ করেছেন, দাবি জামায়াতের
ইয়েমেনে বাস্তুচ্যুত ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ
ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী
বাংলাদেশের দাপুটে শুরু, নেপালকে হারালো ৩৩-২০ গোলে
মাদকবিরোধী অভিযানে নতুন ঘোষণা ইশরাকের, এবার বাঁশের লাঠি
ইশরাকের উচিত পার্থের পদত্যাগ দাবি করা: হাসনাত
আসুসের নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন
মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
সচিবালয়ে বড় রদবদল, সাত সচিবের দফতর বদল
ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, তিনি বললেন ‘গুজব’
আকাশে খুলে গেলো এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণে রোগীর মৃত্যু
একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য পুতুলের
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ভয়াবহ দাঙ্গা, গ্রেফতার ১৮০০
১১ ম্যাচে ৪৮ গোল, অপ্রতিরোধ্য বার্সেলোনা