Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৬, ২ মার্চ ২০২৬

সাময়িকভাবে বন্ধ কার্যক্রম

সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা

সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি Saudi Aramco-এর রাস তানুরা তেল শোধনাগারে ইরানের একটি ড্রোন আঘাত হেনেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে। হামলার পর শোধনাগারটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম The Times of Israel সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ড্রোনটি স্থাপনায় আঘাত হানার পর সেখানে আগুন লাগে। যদিও আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং তা সীমিত পরিসরেই ছিলো বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

রাস তানুরা রিফাইনারি মধ্যপ্রাচ্যের বৃহত্তম তেল শোধনাগারগুলোর একটি। এটি সৌদি আরবের পূর্বাঞ্চলীয় উপকূলে অবস্থিত এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন একটি কৌশলগত স্থাপনায় হামলার ঘটনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে উদ্বেগ তৈরি করেছে।

বিশ্লেষকদের মতে, জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার এ ঘটনা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও উসকে দিতে পারে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক সামরিক পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে এ ধরনের আঘাত সংঘাতের বিস্তার নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি করেছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলজুড়ে আতঙ্ক, স্বস্তি নেই বাঙ্কারেও
যশোরের মনিরামপুরে মাছের ঘেরে যুবকের লাশ উদ্ধার
প্রধান বিরোধীদল জামায়াতকে ডেপুটি স্পিকারের প্রস্তাব: স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদের রাষ্ট্রপতির ভাষণ ঠেকাতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি
সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা
ঈদযাত্রার অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু ৩ মার্চ
রাজধানীতে দেহ খণ্ডের পর সাভারে তুরাগে মিলল যুবকের লাশের অংশ
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ
বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনে মনোনয়নপত্র জমার শেষ দিন আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আলোচনা নয়, কড়া বার্তা ইরানের
ইরানের ক্ষেপণাস্ত্রে মার্কিন এফ-১৫ বিধ্বস্ত
খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের