Sobar Desh | সবার দেশ ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ০৮:০৫, ১৫ এপ্রিল ২০২৬

ভালুকায় সংঘর্ষ-গুলির ঘটনা

বিএনপি থেকে বহিষ্কার সন্ত্রাসী বাবা-ছেলে

বিএনপি থেকে বহিষ্কার সন্ত্রাসী বাবা-ছেলে
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় দলীয় কোন্দল, সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপি থেকে বাবা ও ছেলেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত দুজন হলেন ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. খোকা মিয়া এবং তার ছেলে সাবেক ছাত্রনেতা ও বিএনপিকর্মী তোফায়েল আহমেদ রানা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

স্থানীয় দলীয় সূত্রে জানা গেছে, ঝুট ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরেই বাবা খোকা মিয়া ও ছেলে তোফায়েল আহমেদ রানার মধ্যে বিরোধ চলছিলো। এ বিরোধ মেটাতে একাধিকবার সামাজিক সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। বিরোধের জেরে তোফায়েল তার নিজ বাড়ির সামনে অবস্থিত অফিসে নিয়মিত বসতে পারছিলেন না বলেও জানা যায়।

গত রোববার (১২ এপ্রিল) দুপুরে তোফায়েল তার সমর্থকদের নিয়ে অফিস খুলে বসেন। এ সময় বাবা-ছেলের পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। পরিস্থিতি দ্রুত সহিংস রূপ নেয় এবং একাধিক রাউন্ড গুলির ঘটনাও ঘটে। এতে কয়েকজন আহত হন।

খোকা মিয়ার দাবি, সংঘর্ষ চলাকালে তার ছেলে তোফায়েল তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে, এতে তিনি আহত হন।

এ বিষয়ে ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ বলেন, বহিষ্কারের বিষয়টি তিনি এখনও আনুষ্ঠানিকভাবে জানেন না।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপির এ সিদ্ধান্ত স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইরানের কাছে হার মানার ঘোষণা ট্রাম্পের!
বর্ণিল আয়োজনে ইবির বর্ষবরণ
ভারতীয় তালিকা থেকে বাদ ৬ হাজার ৪৭৬ ভুয়া ক্তিযোদ্ধা
আমি না চাইলেও পৃথিবী চায় অনলাইন ক্লাস: শিক্ষামন্ত্রী
নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছালো
ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার: ডিএসসিসি প্রশাসক
‘বৈশাখী চাঁদা’ না দেয়ায় মৎস্যজীবী দলের নেতার হামলা
১৮০ দিনের কর্মসূচিতে থাকছে ‘ই-হেলথ কার্ড’: প্রধানমন্ত্রী
‘আমি তো বিএনপির মেয়র ছিলাম’, বললেন মনজুর আলম
৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন
সারাদেশে শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা
আবেদন করুন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে, নেই বয়সসীমা
ভারতে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ‘গেম অব চিকেন’: বিশ্ব অর্থনীতিতে নতুন ঝুঁকি
জিতেও বার্সেলোনার বিদায়, সেমিফাইনালে আতলেতিকো
বিএনপি থেকে বহিষ্কার সন্ত্রাসী বাবা-ছেলে
হাসনাতের ওপর মব সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিরুদ্ধে যুবশক্তির নিন্দা