Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৬:০০, ৭ মার্চ ২০২৬

আপডেট: ০৬:০১, ৭ মার্চ ২০২৬

তদন্তে সিসিটিভি ও মোবাইল তথ্য খতিয়ে দেখার আহ্বান

ইকরাকে নিয়ে চাঞ্চল্যকর দাবি জাহের আলভীর

ইকরাকে নিয়ে চাঞ্চল্যকর দাবি জাহের আলভীর
ছবি: সংগৃহীত

ছোটপর্দার অভিনেত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে নানা প্রশ্নের মধ্যে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক দাবি তুলেছেন তার স্বামী অভিনেতা জাহের আলভী। দীর্ঘ এক পোস্টে তিনি ঘটনার আগে-পরে বেশ কিছু বিষয় তুলে ধরে তদন্তে সেগুলো খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) মধ্যরাতে দেয়া ওই পোস্টে জাহের আলভী বলেন, এ ঘটনায় যদি তার বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেয়া হয়, তবে তিনি আইনের প্রতি পূর্ণ সম্মান রেখে তা মেনে নেবেন।

পোস্টে তিনি দাবি করেন, তাদের বাসার ড্রইং ও ডাইনিং এলাকায় একটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা ছিলো। তবে ওই ক্যামেরার নিয়ন্ত্রণ তার কাছে ছিলো না। তার ভাষ্য অনুযায়ী, সিসিটিভি ক্যামেরাটির এক্সেস ছিলো ইকরার মোবাইল ফোনে, যা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

জাহের আলভী বলেন, সিসিটিভির সঙ্গে সংযুক্ত ডিভাইসগুলোর তালিকা পরীক্ষা করলেই বোঝা যাবে কারা ওই ক্যামেরার নিয়ন্ত্রণে ছিলেন।

তিনি আরও দাবি করেন, ঘটনার আগে ২৫, ২৬ ও ২৭ তারিখ সন্ধ্যার পর ইকরার কয়েকজন বন্ধু তাদের বাসায় এসেছিলেন। এ তিন দিনের সিসিটিভি ফুটেজে তাদের উপস্থিতির বিষয়টি দেখা যাওয়ার কথা বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টে আলভী আরও অভিযোগ করেন, ওই সময় বাসায় ধূমপান ও মদ্যপানের ঘটনা ঘটেছিলো। দুর্ঘটনার আগের দিন ইকরা তার সহকারীকে দিয়ে সিগারেট ও ঘুমের ওষুধ আনিয়েছিলেন বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে ওই সহকারী পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন বলেও পোস্টে উল্লেখ করা হয়।

জাহের আলভী তদন্ত সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ২৫ থেকে ২৭ তারিখ পর্যন্ত সিসিটিভি ফুটেজ যেনো কোনোভাবেই মুছে ফেলা না হয়। একই সঙ্গে তিনি বলেন, ইকরার মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষায় সোশ্যাল মিডিয়ার কার্যক্রম, কললিস্ট ও মেসেজের তথ্য বের হলে তা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি জানান, প্রয়োজনে নিজের মোবাইল ফোনও পুলিশের কাছে জমা দিতে প্রস্তুত আছেন।

এদিকে পোস্টমর্টেম রিপোর্ট নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন জাহের আলভী। তার দাবি, ঘটনার আগে যদি কোনও ধরনের মাদক বা অ্যালকোহল গ্রহণ করা হয়ে থাকে, তাহলে তা ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে আসা উচিত।

পোস্টে তিনি আরও দাবি করেন, অতীতে ইকরার অন্য একটি বিয়ে হয়েছিলো এবং পরে তিনি আবার তার কাছে ফিরে আসেন। তবে এসব অভিযোগের মধ্যেও তিনি উল্লেখ করেন, তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ছিলো।

পোস্টের শেষদিকে আলভী বলেন, বিভিন্ন মহলের চাপ ও ব্যক্তিগত বিরোধের কারণে তিনি বর্তমানে মানসিকভাবে চাপে রয়েছেন। ভবিষ্যতে কোনও অভিযোগ উঠলে তা যেনো তথ্য-প্রমাণ যাচাই করে দেখা হয়, এমন আহ্বানও জানান তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

তারেক রহমানকে বহন করা বিমানে গুরুতর ত্রুটি, রক্ষণাবেক্ষণে অনিয়ম
ইরানে হামলা নিয়ে ক্ষোভে ফুঁসছে মার্কিন জনমত
নেতানিয়াহু–আমিরাত প্রেসিডেন্টের বিরল ফোনালাপ, কি কথা হলো?
ইকরাকে নিয়ে চাঞ্চল্যকর দাবি জাহের আলভীর
ইসরায়েলে তৃতীয় দফায় মিসাইল হামলা ইরানের
এপস্টেইন নথিতে ট্রাম্পের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ
মার্কিন লক্ষ্যবস্তুতে হামলায় ইরানকে গোয়েন্দা সহায়তা রাশিয়ার
নোয়াখালীতে ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ, অতঃপর!
জ্বালানি তেল পাচার রোধে বেনাপোলে বিজিবির টহল জোরদার
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১
গাইবান্ধায় জাল নোটসহ প্রতারক চক্রের সদস্যকে জনতার মারধর
ইন্দোনেশিয়ায় শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধ
মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করা পাপ: মির্জা আব্বাস
ডেপুটি স্পিকারের প্রস্তাব দিয়ে জামায়াতকে উদারতা দেখিয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী
পরিবর্তন হয়েছে শুধু ‘জয় থেকে জিন্দাবাদ’: নাহিদ ইসলাম
সোনার জাকাত দেয়ার সময় ক্রয়মূল্য ধরতে হবে নাকি বিক্রয়মূল্য?
মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’
মেসি পেলের চেয়েও ভালো: ডোনাল্ড ট্রাম্প
‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া