Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:০৩, ৫ মার্চ ২০২৬

সতর্কতা জারি ইসরায়েলি সেনাবাহিনীর

ইসরায়েলের দিকে ধেয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্রের বহর

ইসরায়েলের দিকে ধেয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্রের বহর
ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরায়েলিরা আশ্রয় নিচ্ছে। ছবি: রয়টার্স

ইসরায়েলের দিকে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের একটি নতুন বহর ধেয়ে আসছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

এক বিবৃতিতে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানায়, তারা ইসরায়েলের আকাশসীমার দিকে ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্রের নতুন আক্রমণ শনাক্ত করেছে।

বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে। সম্ভাব্য হামলা ঠেকাতে প্রতিরক্ষা ইউনিটগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আইডিএফ আরও জানায়, গত কয়েক মিনিটের মধ্যে হোম ফ্রন্ট কমান্ড সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে সরাসরি আগাম সতর্কবার্তা পাঠিয়েছে। নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এ ঘটনায় ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজতে শুরু করেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। পরিস্থিতি ঘিরে দেশজুড়ে উচ্চ সতর্কতা জারি রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির
সচিবালয়ে নিজ কক্ষে লাইট-এসি কমালেন প্রধানমন্ত্রী
ঈদুল ফিতরে ৭ দিনের ছুটি
৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক
৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প
ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা: ওয়াশিংটন পোস্ট
খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা
ইবির সহযোগী অধ্যাপককে গলা কেটে হত্যা
ইসরায়েলের দিকে ধেয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্রের বহর
ইরানের ‘ফাত্তাহ-২’ ঠেকানো প্রায় অসম্ভব
ইরানের ‘ব্যয় চাপিয়ে দেয়া’ খেলায় ধরাশায়ী ট্রাম্প-নেতানিয়াহু
ময়লার বিল ১০০ টাকার বেশি নিলেই ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসকের হুঁশিয়ারি
১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত বিএমডিসির
‘যুক্তরাষ্ট্রের দাস হবো না’—স্পেনের উপ-প্রধানমন্ত্রীর কড়া বার্তা
এক টাকারও দুর্নীতি করিনি: আসিফ নজরুল
ছাত্রদলের আহ্বায়ক হামিমকে সাময়িক অব্যাহতি