Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৬, ২ মার্চ ২০২৬

সংযম ও কূটনীতিতে ফেরার আহ্বান

ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের

ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ইরানে সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছেন। রোববার (১ মার্চ) দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, সার্বভৌমত্ব লঙ্ঘন, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারী যেকোনও হামলার দ্ব্যর্থহীন নিন্দা জানানো উচিত।

বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সমালোচনা করেন। একই সঙ্গে এর জবাবে মার্কিন ঘাঁটি থাকা প্রতিবেশী দেশগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলারও নিন্দা জানান। তার ভাষায়, উপসাগরীয় ও আঞ্চলিক ভ্রাতৃপ্রতিম দেশগুলোর বিরুদ্ধে পাল্টা হামলা অকার্যকর এবং পরিস্থিতিকে আরও অবনতির দিকে ঠেলে দিচ্ছে। এ ধরনের পদক্ষেপ অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

পরিস্থিতির জন্য ইসরায়েলকে দায়ী করে জামায়াত আমির বলেন, ইসরায়েলের অস্থিতিশীলতামূলক কর্মকাণ্ড উত্তেজনা বাড়াচ্ছে, সংলাপের পথ রুদ্ধ করছে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে দুর্বল করছে।

তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–কে হত্যার প্রসঙ্গে তিনি সরাসরি কোনও প্রতিবাদ জানাননি। তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আইনি কাঠামোর তোয়াক্কা না করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যবস্তু বানিয়ে হত্যার যে প্রবণতা ক্রমশ স্বাভাবিক হয়ে উঠছে, তা গভীর উদ্বেগের বিষয়। এ ধরনের কর্মকাণ্ড বিপজ্জনক নজির তৈরি করে এবং বৈশ্বিক নীতিমালাকে দুর্বল করে দীর্ঘস্থায়ী বিশৃঙ্খলা ও আইনহীনতার দিকে ঠেলে দিতে পারে।

ডা. শফিকুর রহমান সকল পক্ষকে সংযম প্রদর্শন করে সংলাপ ও কূটনীতির পথে ফিরে আসার আহ্বান জানান। পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি জরুরি ও সমন্বিত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। পূর্ণাঙ্গ কনস্যুলার সহায়তা ও প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করার তাগিদও দেন জামায়াত আমির।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮