Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৯, ৩০ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৩:১০, ৩০ ডিসেম্বর ২০২৪

মনসুর আহমেদ টিআইবির নতুন চেয়ারপার্সন

মনসুর আহমেদ টিআইবির নতুন চেয়ারপার্সন
ছবি: সংগৃহীত

বিশিষ্ট মানবাধিকারকর্মী ও ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা-ট্রাস্টি মনসুর আহমেদ চৌধুরী সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বিদায়ী চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামালের স্থলাভিষিক্ত হয়েছেন।

এছাড়া, টিআইবির ট্রাস্টি বোর্ডে নতুন দুই সদস্য হিসেবে যোগ দিয়েছেন সংস্থাটির প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক ব্যারিস্টার মনজুর হাসান, ওবিই এবং নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা ও সুশাসন বিশেষজ্ঞ তাহেরা ইয়াসমিন। টিআইবির অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ট্রাস্টি বোর্ডের সদস্য ফারুক আহমেদ, এবং অপর সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত কন্ট্রোলার জেনারেল, ডিফেন্স ফাইন্যান্স মোতাহার হোসেইন।

মনসুর আহমেদ চৌধুরী ‘জীবন তরী’ নামক ভাসমান হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোক্তা হিসেবে পরিচিত। তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবং তাদের জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছেন। তিনি ‘জাতীয় প্রতিবন্ধী ফোরাম’ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক পর্যায়েও তিনি কাজ করেছেন, যেমন জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবন্ধীবিষয়ক কমিটির সদস্য হিসেবে (২০০৯-২০১২)। তিনি বিভিন্ন সম্মাননা পেয়েছেন, যার মধ্যে রয়েছে নিরাফাত আনাম মেমরিয়াল ইনক্লুশন পদক, সিলেট রত্ন পদক, এবং আজীবন সম্মাননা।

ব্যারিস্টার মনজুর হাসান, ওবিই, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের নির্বাহী পরিচালক হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন এবং তিনি ব্র্যাকের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। তার সুশাসন প্রতিষ্ঠায় অবদানের জন্য ২০০৩ সালে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ থেকে ‘অফিসার অফ দ্য মোস্ট এক্সেলেন্ট অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই)’ উপাধি লাভ করেন।

তাহেরা ইয়াসমিন একজন নারীর ক্ষমতায়ন এবং সুশাসন বিশেষজ্ঞ, যিনি অক্সফাম, কেয়ার এবং জিআইজেড-এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে শীর্ষ দায়িত্ব পালন করেছেন। তিনি সুশাসন এবং নারী অধিকার বিষয়ে কাজ করে খ্যাতি অর্জন করেছেন।

সবার দেশ/এ্রওয়াই

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য