Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৪, ৭ মে ২০২৫

ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি হলেন সাবেক ডিবিপ্রধান মল্লিক

ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি হলেন সাবেক ডিবিপ্রধান মল্লিক
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক গোয়েন্দা প্রধান (ডিবি) রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের ডিআইজি (উপ-মহাপরিদর্শক) পদে নিয়োগ দেয়া হয়েছে। 

বুধবার (৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পদে থাকা রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হলো। তিনি বিদায়ী ডিআইজি এ কে এম আওলাদ হোসেনের স্থলাভিষিক্ত হবেন।

ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি এ কে এম আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে পদোন্নতি দিয়ে পুলিশ টেলিকম বিভাগে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ মার্চ রেজাউল করিম মল্লিককে ডিবি প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়। কোনও কারণ উল্লেখ না করেই তাকে ডিএমপি সদর দফতরে সংযুক্ত রাখা হয়, যা নিয়ে প্রশাসনের ভেতরেই নানা আলোচনা চলছিলো। কয়েক সপ্তাহ পরই তিনি আবার গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরলেন।

প্রজ্ঞাপনে আরও পাঁচ কর্মকর্তাকে ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। তারা হলেন:

  • এ কে এম আওলাদ হোসেন – অতিরিক্ত আইজিপি, পুলিশ টেলিকম
  • মো. ছিবগত উল্লাহ – অতিরিক্ত আইজিপি, সিআইডি, ঢাকা
  • গাজী জসীম উদ্দিন – অতিরিক্ত আইজিপি, শিল্পাঞ্চল পুলিশ
  • মো. তাওফিক মাহবুব চৌধুরী – প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি), বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি, সারদা
  • ড. শোয়েব রিয়াজ আলম – ডিআইজি, এসপিবিএন

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক প্রশাসনিক রদবদল এবং পদোন্নতিগুলো আগামী জাতীয় নিরাপত্তা কাঠামো পুনর্গঠনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে যারা আগে হঠাৎ সরিয়ে দেয়া হয়েছিলো, তাদের পুনরায় গুরুত্বপূর্ণ পদে ফিরিয়ে আনার বিষয়টি প্রশাসনের নতুন দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা