Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৯, ১১ মে ২০২৫

অনলাইনেও নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম

আওয়ামী লীগসংশ্লিষ্ট পেজ বন্ধে বিটিআরসির পদক্ষেপ

আওয়ামী লীগসংশ্লিষ্ট পেজ বন্ধে বিটিআরসির পদক্ষেপ
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের সবধরনের কার্যক্রম বন্ধে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। রোববার (১১ মে) দুপুরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী পরিপত্র জারির প্রস্তুতি চলছে।

চূড়ান্ত অনুমোদন পেলেই বিটিআরসি মেটাসহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে চিঠি পাঠাবে।

এর ফলে ফেসবুক, ইউটিউব, টুইটার (এক্স) ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে আওয়ামী লীগের সকল প্রচার ও পোস্টিং কার্যক্রম বন্ধে উদ্যোগ নেয়া হবে।

প্রসঙ্গত, শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সবধরনের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত জানায়। এরপরেই দলটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি প্রতিবাদ পোস্ট দেয়া হয়, এবং পরে দলের পক্ষ থেকে বিবৃতিও প্রকাশ করা হয়।

বর্তমানে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নামের ফেসবুক পেজটির অনুসারী প্রায় ৪০ লাখ।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, মাঠের রাজনীতির পাশাপাশি ডিজিটাল স্পেসেও দলটির কোনও কার্যক্রম সহ্য করা হবে না বলে সাফ জানানো হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা