Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৩৪, ২৯ মে ২০২৫

ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনও আপস নয়: বিমানবাহিনী প্রধান

ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনও আপস নয়: বিমানবাহিনী প্রধান
ছবি: সংগৃহীত

দেশের ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

বুধবার (২৮ মে) সকালে চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) ৮৮তম দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের ওপর ন্যস্ত হলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। সেনাবাহিনী একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ এবং আধুনিক সমরাস্ত্র সজ্জিত বাহিনী হিসেবে গড়ে উঠেছে, যা জাতির গর্ব।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক শান্তি রক্ষায় জাতিসংঘ মিশনে দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। একইসঙ্গে অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়ও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

৮৮তম বিএমএ কোর্সে মোট ১৫৫ জন অফিসার কমিশন লাভ করেন, যার মধ্যে ১২৮ জন পুরুষ ও ২৩ জন মহিলা অফিসার রয়েছেন। এ ছাড়া, ফিলিস্তিনের ৪ জন ক্যাডেট প্রশিক্ষণ শেষে নিজ দেশের সেনাবাহিনীতে যোগ দেবেন।

কোর্সের সেরা ক্যাডেট হিসেবে ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার সম্রাট জাবির ‘সোর্ড অব অনার’ অর্জন করেন। সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য কোম্পানি সিনিয়র অফিসার মো. আব্দুল ওয়াদুদ মাসুম ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’ পান। বিদেশি ক্যাডেটদের মধ্যে ফিলিস্তিনি সার্জেন্ট মোহাম্মদ ইস ‘বিএমএ ট্রফি অব এক্সিলেন্স’ লাভ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিএমএ প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়ার এরিয়া কমান্ডার। পরে কমিশনপ্রাপ্ত ক্যাডেটরা আনুষ্ঠানিকভাবে দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ গ্রহণ করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী