Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৮, ৭ জানুয়ারি ২০২৫

আন্তর্জাতিক আদালতে বিচার চাইলেন মা

ফেলানী হত্যার ১৪ বছর আজ

ফেলানী হত্যার ১৪ বছর আজ
ছবি: সংগৃহীত

আজ ৭ জানুয়ারি, কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানী খাতুন হত্যার ১৪ বছর পূর্ণ হচ্ছে। ২০১১ সালের ৭ জানুয়ারি, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বাবার সাথে কাটাতারের বেড়া পার হওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্য অমিয় ঘোষের গুলিতে নিহত হন ফেলানী। হত্যার পর ফেলানীর লাশ সীমান্তের কাটাতারে ঝুলিয়ে রাখাহয়। এ হত্যাকাণ্ডটি ছিল অত্যন্ত নির্মম এবং দেশ-বিদেশে আলোচিত।

ঘটনার দুই বছর পর ২০১৩ সালে ভারতের কোচবিহারে বিএসএফ আদালতে বিচার শুরু হলেও, ৬ সেপ্টেম্বর অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে খালাস দেয়া হয়। পরবর্তীতে পুনরায় বিচার দাবি করা হলেও, দ্বিতীয় দফায়ও তাকে খালাস দেয়া হয়। এরপর, ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চ ফেলানীর বাবার পক্ষে সুপ্রিম কোর্টে রিট পিটিশন করে, কিন্তু বারবার শুনানির তারিখ পিছিয়ে গেছে। ২০১৮ সালে নতুন দিন ধার্য হলেও, তা আর হয়নি।

ফেলানীর বাবা নূর ইসলাম এবং মা জাহানারা বেগম অভিযোগ করেছেন যে, বিচার না পাওয়ার কারণে তাদের পরিবার মানসিকভাবে অত্যন্ত ক্ষতিগ্রস্ত। ফেলানীর মা বলেন, আগের সরকার বিচার করতে পারত, কিন্তু তারা কিছু করেনি। নতুন সরকারের কাছে আবেদন, যাতে আন্তর্জাতিক আদালতে বিচার হয়।

আইনজীবীরা মনে করেন, ফেলানী হত্যার বিচার দ্রুত হওয়া উচিত, কারণ এটি শুধু ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং ভবিষ্যতে সীমান্তে হত্যাকাণ্ডের সংখ্যা কমিয়ে আনতে সাহায্য করবে। তাদের মতে, ভারতীয় সুপ্রিম কোর্টে চলমান রিটটি নিষ্পত্তি হলে, তা সীমান্তে শান্তি প্রতিষ্ঠার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।

কুড়িগ্রামের স্থানীয়রা এবং আইনজীবীরা দ্রুত বিচার দাবি করেছেন, যাতে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হয় এবং ফেলানীর পরিবারের ন্যায়বিচার পাওয়া যায়।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮