Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৬, ৯ জানুয়ারি ২০২৫

ঢাকায় ইউরোপীয় দেশগুলোর ভিসা সেন্টার খোলার চেষ্টা চলছে

ঢাকায় ইউরোপীয় দেশগুলোর ভিসা সেন্টার খোলার চেষ্টা চলছে
ফাইল ছবি

বাংলাদেশে ইউরোপীয় দেশগুলোকে ভিসা সেন্টার খুলতে উত্সাহিত করার চেষ্টা চলছে। যে ইউরোপীয় দেশগুলোর দূতাবাস বাংলাদেশে নেই, তাদের ভিসা সেন্টার স্থাপনের জন্য বাংলাদেশ কয়েক মাস ধরে অনুরোধ জানিয়ে আসছে। এরই মধ্যে বুলগেরিয়া বাংলাদেশে ভিসা সেন্টার খোলার উদ্যোগ নিয়েছে। 

জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন এ সব তথ্য। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের চীন সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি আরও জানান, রোমানিয়া কিছু ক্ষেত্রে ভিয়েতনাম বা থাইল্যান্ড থেকে ভিসা প্রদান করেছে, তবে এটি অস্থায়ী ব্যবস্থা। ইউরোপীয় আরও কিছু দেশ যাতে বাংলাদেশে ভিসা সেন্টার খুলে, তার জন্য বাংলাদেশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 

তিনি সতর্ক করে বলেন, এমন সিদ্ধান্ত গ্রহণের আগে ওই দেশগুলোর নানা অনুমোদন প্রয়োজন। এটি তাড়াহুড়া করে করা সম্ভব নয়। এ বিষয়ে ধৈর্য ধারণ করতে সবাইকে অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রফিকুল আলম বলেন, ২০ থেকে ২৪ জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন চীন সফরে যাবেন। এ সফরের সময় তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এবং দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক নিয়ে আলোচনা করবেন। 

বাংলাদেশ ও চীনের মধ্যে বাৎসরিক বাণিজ্যের পরিমাণ প্রায় ২৫ বিলিয়ন মার্কিন ডলার হলেও, এ বাণিজ্য ভারসাম্য বাংলাদেশের পক্ষে অনুকূল নয়। তাই, বাণিজ্য ভারসাম্য পুনর্গঠনের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও আলোচনা হবে।

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

কুমিল্লা নামেই বিভাগ করতে হবে: জামায়াত আমির
আপা ঘন ঘন আওয়াজ দেন, সাহস থাকলে আসিয়া পড়েন-হাসিনাকে গয়েশ্বর
১১ দলের লংমার্চ শুরু, বাধা দিলে ১ দফার হুঁশিয়ারি
বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ
বেলুচিস্তানে সেনা অভিযানে ৪৮ সন্ত্রাসী নিহত
মালদ্বীপে ১০ মে’র পর ভারতীয় সেনা থাকবে না: মুইজ্জু
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু
দিল্লিতে মুষলধারে বৃষ্টি, রেড অ্যালার্ট জারি
বার্সেলোনার আয় ছাড়ালো ১ বিলিয়ন ইউরো
ডিবি কার্যালয়ে সেদিন কী ঘটেছিলো, জানালেন সারজিস
উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত শুভ জন্মাষ্টমী
বহুদলীয় গণতন্ত্র এবং উন্নয়ন—বিএনপির অর্জন: ড. মোশাররফ
লেখকের ঋণ ১.২ বিলিয়ন ডলার, বই লিখেছেন ধনী হওয়ার উপায়!
এসআরবি প্রতিষ্ঠা নতুন মোড়কে র‍্যাবকে ফিরিয়ে আনা: নাহিদ ইসলাম
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী
জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরাই রইলো: টিআইবি
সেফটি ভালভের ত্রুটিতে অনিশ্চিত রূপপুরের বিদ্যুৎ