Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪১, ১২ অক্টোবর ২০২৫

আপডেট: ০০:৪২, ১২ অক্টোবর ২০২৫

রোমে বিশ্ব খাদ্য ফোরামে যোগ দিবেন

ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা 

ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা 
ফাইল ছবি

ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশ নিতে আজ রোববার (১২ অক্টোবর) ইতালির রোমের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সকাল ১১টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অধ্যাপক ইউনূস আগামী ১৫ অক্টোবর দেশে ফিরবেন।

সফরসূচি অনুযায়ী, তিনি ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)–এর মহাপরিচালকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনার কথা রয়েছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত এ ওয়ার্ল্ড ফুড ফোরাম হচ্ছে এমন একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বের নীতিনির্ধারক, বিজ্ঞানী, গবেষক ও উদ্যোক্তারা একত্রিত হয়ে খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। এবারের আসরটি ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ইতালির রোমে এফএও সদর দফতরে অনুষ্ঠিত হবে।

কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের এ সফর শুধু একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণই নয়, বরং এটি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈশ্বিক কূটনৈতিক সক্রিয়তা ও মানবিক উন্নয়ন এজেন্ডাকে আরও দৃশ্যমান করে তুলবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার