Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫১, ২০ নভেম্বর ২০২৫

অবৈধ হ্যান্ডসেটের বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

১৬ ডিসেম্বর থেকে তিন ধরনের মোবাইল ফোন বন্ধ

১৬ ডিসেম্বর থেকে তিন ধরনের মোবাইল ফোন বন্ধ
প্রতীকি ছবি

দেশে অবৈধ মোবাইল হ্যান্ডসেট বিক্রি ও ব্যবহার রোধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। আগামী ১৬ ডিসেম্বর থেকে নিবন্ধনবিহীন সব ধরনের হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বলে জানানো হয়েছে। তবে বর্তমানে ব্যবহৃত কিংবা ১৬ ডিসেম্বরের আগে কেনা অবৈধ ফোন বন্ধ করা হবে না—এমন আশ্বাস দিয়েছে সরকার।

শুরুতে যে তিন ধরনের মোবাইল ফোন বন্ধ করা হবে:

  • ক্লোন করা ফোন
  • অবৈধভাবে আমদানিকৃত ফোন
  • চোরাচালানকৃত বা এনআইডি/আইএমইআই ছাড়া হ্যান্ডসেট

সরকারের কঠোর এ অবস্থানের কথা জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব গতকাল এক ফেসবুক পোস্টে লেখেন,

আমরা ক্লোন করা, অবৈধভাবে আমদানিকৃত ও চোরাচালানকৃত ফোন বন্ধ করব ইনশাআল্লাহ। এখানে কোনও ছাড় দেয়া হবে না।

তিনি আরও জানান, সাধারণ নাগরিকদের জন্য রেজিস্ট্রেশন, ডি-রেজিস্ট্রেশন এবং রি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরও সহজ করতে সরকার কাজ করছে।

সিম নিজের নামে রাখার পরামর্শ

ফয়েজ তৈয়্যব বলেন,

আপনার নামে রেজিস্ট্রেশন করা সিম যদি এমন কোনও ফোনে ব্যবহার করেন যা ক্লোন নয়—তাহলে কখনোই ঝামেলায় পড়বেন না।

এ কারণে তিনি সবাইকে সিম সবসময় নিজের নামে ব্যবহার করার পরামর্শ দেন।

প্রবাসীদের জন্য কী নিয়ম?

তিনি জানান,

  • প্রবাসীরা বিদেশ থেকে নিয়ম মেনে এক বা দুটি ফোন ফ্রি আনতে পারবেন
  • দেশে এসে নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন করলেই হবে
  • দুটির বেশি ফোন আনলে আগের নিয়ম অনুযায়ী এনবিআর ফি দিতে হবে

বৈধ ফোনের দাম কমাতে উদ্যোগ

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, গ্রাহকদের সুবিধা বিবেচনা করে বৈধ মোবাইল ফোনের দাম কমানোর জন্য যা যা প্রয়োজন, সরকার সবই করবে।

অবৈধ ফোন নিয়ন্ত্রণে এ পদক্ষেপ নেয়ায় বাজারে স্বচ্ছতা বাড়বে এবং ভোক্তারা প্রতারণা থেকে সুরক্ষা পাবেন—এমন প্রত্যাশা প্রযুক্তি বিশেষজ্ঞদের।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮