Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৬, ২১ নভেম্বর ২০২৫

হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দিবে সরকার

হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দিবে সরকার
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক খুনি হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে ভারতকে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন,

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই রাজনৈতিক ব্যক্তিত্বের প্রত্যর্পণের বিষয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হচ্ছে। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে এক্সট্রাডিশনের জন্য আমরা চিঠি দিচ্ছি, বলেন তিনি।

আসিফ নজরুল আরও বলেন, 

যেহেতু তারা কনভিকটেড ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তাই তাদের ফেরত দেয়ার ক্ষেত্রে ভারতের বাড়তি দায়িত্ব রয়েছে। বাংলাদেশের মানুষের ন্যায়বিচারের আকাঙ্ক্ষা পূরণে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী ভারত তার দায়িত্ব পালন করবে—এটি স্মরণ করিয়ে দিতে আমরা চিঠি পাঠাচ্ছি।

দণ্ডপ্রাপ্তদের দেশে ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করতে নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) সহায়তা চাওয়ার বিষয়টিও সরকার বিবেচনা করছে। আইন উপদেষ্টার ভাষায়, রোমভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে সহায়তা চাওয়া যাবে কি না—এ বিষয়েও আমরা খুব দ্রুত বৈঠকে বসে সিদ্ধান্ত নেবো।

সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার