Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৭, ১৮ নভেম্বর ২০২৫

আপডেট: ০০:৩৭, ১৮ নভেম্বর ২০২৫

রায় ঘোষণার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর অবস্থান

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা–কামালকে ফেরত দিতে দিল্লিকে ঢাকার আহ্বান

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা–কামালকে ফেরত দিতে দিল্লিকে ঢাকার আহ্বান
ছবি: সংগৃহীত

জুলাই হত্যাকাণ্ডের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায় ঘোষণার পরই ভারতের প্রতি আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধানমন্ত্রী ভারতে পলাতক হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে অবিলম্বে বাংলাদেশে হস্তান্তর করতে ভারত সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পরপরই প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের কোনও দেশ আশ্রয় দিলে সেটি হবে ‘অবন্ধুসুলভ আচরণ’ এবং ‘ন্যায়বিচারের প্রতি অসন্মান’। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিচার হয়েছে, এবং দণ্ডপ্রাপ্তদের ফেরত পাঠানো এখন ভারতের দায়িত্ব।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ-ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এ দুই দণ্ডিত ব্যক্তিকে হস্তান্তর করা ভারতের জন্য ‘অবশ্যপালনীয় আন্তর্জাতিক দায়বদ্ধতা’। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুই দেশের সম্পর্কের প্রতি সম্মান দেখাতে ভারতকে দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেয়া হয়েছে, রায় কার্যকর করতে চাইলে দণ্ডপ্রাপ্তদের ফেরত পাওয়া জরুরি, এবং সে প্রক্রিয়ায় দিল্লির সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য