Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৪, ১ ডিসেম্বর ২০২৫

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিব

তারেক রহমান ভোটার নন, আবেদন সাপেক্ষে ভোটার ও প্রার্থী হতে পারবেন

তারেক রহমান ভোটার নন, আবেদন সাপেক্ষে ভোটার ও প্রার্থী হতে পারবেন
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও বাংলাদেশে ভোটার হিসেবে নিবন্ধিত নন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তবে প্রয়োজনে নির্বাচন কমিশন চাইলে তাকে ভোটার করার অনুমতি দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব এ তথ্য দেন। সাংবাদিকরা জানতে চান, তারেক রহমান কি বর্তমানে ভোটার হিসেবে তালিকাভুক্ত আছেন? জবাবে আখতার আহমেদ বলেন—জানা মতে না।

পরে প্রশ্ন আসে, তিনি কি নির্বাচন করতে পারবেন? তখন সচিব বলেন, কমিশন সিদ্ধান্ত নিলে পারতে পারেন।

কোন আইন অনুযায়ী এ ধরনের সিদ্ধান্ত সম্ভব—এ প্রশ্নে আখতার আহমেদ জানান, ভোটার তালিকা নিবন্ধন আইনে এ বিষয়ে বিধান রয়েছে। নির্দিষ্ট ধারা বা শর্ত জানতে চাইলে তিনি বলেন, আইনটা দেখে নিলে বিষয়টি পরিষ্কার হবে, কারণ আমি মুখস্থ বলতে পারছি না।

ইসি সচিবের এ বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে আগামী জাতীয় নির্বাচন ঘিরে বিএনপির শীর্ষ নেতৃত্বে তারেক রহমানের আইনি অবস্থান ও অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

এখন নজর কমিশনের ওপর—তারা ভোটার তালিকা সংক্রান্ত আইনের কোন ধারাকে ভিত্তি ধরে সিদ্ধান্ত নেবে এবং তা ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথে কতটা প্রভাব ফেলবে, তা বলবে সময়ই।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান