Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২১, ৪ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৪:২১, ৪ ডিসেম্বর ২০২৫

পিলখানার হত্যাকাণ্ড: সোহেল তাজও উপস্থিত ছিলেন পরিকল্পনা বৈঠকে

পিলখানার হত্যাকাণ্ড: সোহেল তাজও উপস্থিত ছিলেন পরিকল্পনা বৈঠকে
ছবি: সংগৃহীত

পিলখানায় সংঘটিত বর্বর হত্যাকাণ্ডের তদন্তে অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রায় ১১ মাস ধরে কাজ শেষে প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে। কমিশনের প্রধান ছিলেন মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে এ ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।

৩৬০ পৃষ্ঠার মূল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ব্যারিস্টার তাপসের বাসায় আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের উপস্থিতিতে বিডিআর সদস্যদের একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। একটি বৈঠকে অফিসারদের জিম্মি করার পরিকল্পনা তৈরি হলেও পরে তা পরিবর্তন করে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের উপস্থিতিতে ভারতের গোয়েন্দা সংস্থার ২৪ সদস্যের একটি দলও বৈঠকে অংশ নেন। এখানে সেনা কর্মকর্তাদের হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাপসকে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টদের নিরাপদে পালাতে সহায়তার দায়িত্ব দেওয়া হয়।

পরিকল্পনা বাস্তবায়নে একাধিক বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, লেদার লিটন ও তোরাব আলী। ৪৪ রাইফেলস ব্যাটালিয়নের সিও কর্নেল শামস এসব পরিকল্পনার বিষয়ে অবগত ছিলেন এবং তাপস প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে অনুমোদন নেওয়ার দায়িত্বে ছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়, সাধারণ বিডিআর সদস্যদের ‘ডাল-ভাত’ কর্মসূচি নিয়ে ক্ষোভকে উস্কে দিয়ে বিদ্রোহ সৃষ্টির মাধ্যমে দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। এ উদ্দেশ্যে তাপস, শেখ সেলিমসহ আওয়ামী লীগ নেতারা বারবার বৈঠক করেন। বাসা, অফিস এবং মসজিদেও এমন বৈঠক অনুষ্ঠিত হয়। হত্যাকাণ্ড বাস্তবায়নের জন্য বিপুল অর্থ বিতরণ করা হয়েছিল।

তদন্তে উঠে এসেছে, সংসদ সদস্য গোলাম রেজা ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকালে পিলখানা এলাকায় আলাউদ্দিন নাসিম, সাবেক এমপি মোর্শেদ, শেখ সেলিম এবং ভারতের গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তাকে দেখেছেন।

সবার দেশ/এফও 
 

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮