Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৫, ৭ ডিসেম্বর ২০২৫

প্রস্তুতি শেষ পর্যায়ে

নির্বাচনের তফসিল চূড়ান্তে ইসির সভা রোববার

নির্বাচনের তফসিল চূড়ান্তে ইসির সভা রোববার
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত করতে আজ রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) গুরুত্বপূর্ণ সভায় বসছে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল সাড়ে ১০টায় এ সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা। সভায় উপস্থিত থাকবেন চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব।

ইসির সূত্র জানান, সভায় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে চলমান সার্বিক প্রস্তুতি পর্যালোচনার পাশাপাশি পোস্টাল ভোটিংয়ের ব্যালট পেপার আনা-নেয়ার নির্ধারিত সময় চূড়ান্ত করা হবে। তফসিল ঘোষণার আগের ও পরের কার্যক্রম, মাঠপর্যায়ের যোগাযোগ ও সমন্বয়, গণভোট ব্যবস্থাপনা এবং প্রশাসনিক প্রস্তুতিসহ মোট ১০টি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে।

ইতোমধ্যে ভোট আয়োজনের সব প্রস্তুতি গুছিয়ে এনে ইসি আইনশৃঙ্খলা সভা ও আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষ করেছে। প্রচলিত নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণার আগে ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সার্বিক প্রস্তুতি জানাতে বঙ্গভবনে যাবে কমিশন। এরপর কয়েক দিনের মধ্যেই সিইসি তফসিল ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে।

এরই মধ্যে মাঠ প্রশাসন—ডিসি, ইউএনও, এসপি, ওসি পর্যায়ে বেশ কয়েক দফা বড় ধরনের রদবদল করা হয়েছে, যাতে নির্বাচনকালীন প্রশাসনিক স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা যায়।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, রবিবারের কমিশন সভাতেই তফসিলের সময়সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তারপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে তফসিল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। তফসিল ঘোষণার সময়ই রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের তালিকা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করবে ইসি।

তিনি আরও জানান, আইন, বিধি ও নীতিমালায় যেসব সংস্কার হয়েছে, সেগুলো শতভাগ বাস্তবায়নে কমিশন এবার কঠোর অবস্থানে থাকবে। প্রার্থী, রাজনৈতিক দল, ভোটারসহ সব অংশীজনকে নিয়ম মেনে সহযোগিতার আহ্বান জানান তিনি।

দেশজুড়ে নানা রদবদল, প্রশাসনিক প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধারাবাহিক সমন্বয়ের মধ্যেই এগোচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণার কাউন্টডাউন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ