Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৭, ২০ ডিসেম্বর ২০২৫

নয়াদিল্লি হাইকমিশনের স্পষ্ট বিবৃতি

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেও ঘরোয়া রাজনৈতিক বিষয়ে কোনও ধরনের হস্তক্ষেপ করবে না ভারত। নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে এ অবস্থান স্পষ্ট করে। কাতারভিত্তিক আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।

হাইকমিশনের এক মুখপাত্র বিবৃতিতে বলেন, ভারত ও বাংলাদেশের উভয় দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ভালোভাবেই অবগত যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনও পরিবর্তনশীল ও বিকাশমান। এ ধরনের পরিস্থিতিতে বিষয়গুলো গভীর, নিরপেক্ষ ও সতর্ক বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার চর্চা থেকে বিরত রয়েছে এবং কোনও ধরনের হস্তক্ষেপ করবে না।

গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতির সতর্কতা

বিবৃতিতে সাম্প্রতিক ওসমান হাদি হত্যাকাণ্ডকে উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, যে কোনও দেশে গণ-অভ্যুত্থান-পরবর্তী সময় প্রায়ই অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক পরিণতি ডেকে আনে। এর বাস্তবতা হিসেবে সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে শ্রদ্ধেয় তরুণ নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের কথা উল্লেখযোগ্য। গত ১২ ডিসেম্বর বিজয়নগরে গণসংযোগে অংশ নেয়ার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি শাহাদাত লাভ করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য