Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৯, ৫ ডিসেম্বর ২০২৫

ট্রাইব্যুনালের রায় পর্যালোচনায় দিল্লি

হাসিনাকে ফেরাতে ভারতের অনীহা: পররাষ্ট্র উপদেষ্টা 

হাসিনাকে ফেরাতে ভারতের অনীহা: পররাষ্ট্র উপদেষ্টা 
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, শেখ হাসিনাকে দেশে ফেরানো বিষয়ে ভারত এখনও কোনও ইতিবাচক ইঙ্গিত দেয়নি। ট্রাইব্যুনালের রায় নিয়ে নয়াদিল্লি ‘পরীক্ষা–নিরীক্ষা’ করছে, আর বাংলাদেশ তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রংপুর অঞ্চলে সরকারি সফরের প্রথম দিনে সার্কিট হাউসে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরত আসার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনও ধরনের তথ্য নেই।

খালেদা জিয়ার বিদেশ গমনের প্রসঙ্গেও পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেন। তিনি জানান, এয়ার অ্যাম্বুলেন্সে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় আজও তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো সম্ভব হয়নি।

এ ছাড়া নীলফামারীতে প্রস্তাবিত চীনা হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু করতে চায় অন্তর্বর্তী সরকার—এমনটাও জানান তিনি। তৌহিদ হোসেন আশা প্রকাশ করেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে এ প্রকল্পটি চূড়ান্তভাবে সম্পন্ন করবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নায়িকার সঙ্গে গোপন সম্পর্ক লিখে তোপের মুখে নওয়াজ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ২
সিদ্ধান্তের টেবিলে তরুণদের জায়গা দিতে হবে: খলিলুর রহমান
যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী