Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৮, ১৭ ডিসেম্বর ২০২৫

হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ: প্রধান উপদেষ্টা

হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ: প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারকাজ যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই এগিয়ে নেয়া হচ্ছে। ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি মামলার রায় ঘোষণা করেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন, স্বচ্ছ ও প্রমাণভিত্তিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে দেশের ছাত্র, শ্রমিক ও সাধারণ জনগণের ওপর নির্বিচার হত্যাকাণ্ডের প্রধান নির্দেশদাতা হিসেবে পতিত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এ রায় আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

ড. মুহাম্মদ ইউনূস জানান, যথাযথ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের পর পলাতক শেখ হাসিনা এবং ওই মামলায় সাজাপ্রাপ্ত অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে। বিচার কার্যক্রম সম্পন্ন করতে দণ্ডপ্রাপ্ত ও অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনা সরকারের জন্য অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।

ভাষণে প্রধান উপদেষ্টা আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী সরকার তিনটি বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। এগুলো হলো— জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা, একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের লক্ষ্যে রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় মৌলিক সংস্কার বাস্তবায়ন এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন।

তিনি আশা প্রকাশ করেন, এসব লক্ষ্য বাস্তবায়নের মধ্য দিয়ে দেশে ন্যায়বিচার, গণতন্ত্র ও জনগণের আস্থার নতুন অধ্যায় সূচিত হবে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি
বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
বিএনপি এমপি বীথিকাকে আইনি নোটিশ দিলেন আসিফ মাহমুদ
রাজধানীর গণপরিবহনে প্রবেশ করছে মনোরেল
ছয় মাস পূর্তিতে সরকারে বড় রদবদলের ইঙ্গিত
বিশ্বকবিকে স্মরণে বাঙালির বিষাদঘন দিন ২২ শ্রাবণ আজ
ইয়েমেনে হুথি হামলায় সরকারি বাহিনীর ৩০ সদস্য নিহত
দেশের সব বিমানবন্দরে কড়া নিরাপত্তার নির্দেশ
এসএসসি ও সমমানের ফল প্রকাশ সোমবার
পাকিস্তান হাইকমিশনারের ঢাকার বাসভবনে আগুন, স্ত্রীসহ হাসপাতালে ভর্তি
মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যার্পণের দাবি এনসিপির
অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে: বিএনপি এমপি নাছির
কাজী জেসিন বিটিভির নতুন মহাপরিচালক
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা