Sobar Desh | সবার দেশ ফজলে রাব্বি, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

স্থানীয় নেতাকর্মীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

মন্ত্রীসভায় শপথের পর বাগাতিপাড়ায় পুতুলকে অভিনন্দন

মন্ত্রীসভায় শপথের পর বাগাতিপাড়ায় পুতুলকে অভিনন্দন
ছবি: সবার দেশ

নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও আজকে বিকেলে শপথ নেয়া প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এর শপথ গ্রহণ উপলক্ষে বাগাতিপাড়া উপজেলায় বিএনপি নেতাকর্মীরা আনন্দ উদযাপন করেছেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন আনন্দ মিছিল, এবং মিষ্টি বিতরণের মাধ্যমে উদযাপন করা হয়। স্থানীয়রা জানান, শপথ গ্রহণের আনন্দের সঙ্গে তারা গর্বিত যে গুরুত্বপূর্ণ দায়িত্বে স্থান পেয়েছেন এলাকার সন্তান পুতুল।

বিএনপির স্থানীয় নেতারা বলেন, পুতুল দলের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং তার প্রতিমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণ বাগাতিপাড়া ও নাটোরের জন্য গর্বের বিষয়। আমরা আশা করি তার নেতৃত্বে জনগণের কল্যাণ নিশ্চিত হবে এবং দেশের সেবায় তার অবদান আরও দৃঢ় হবে।

উপজেলার শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষও আনন্দ উদযাপনে অংশ নেন। শপথ গ্রহণকে ঘিরে পুরো উপজেলা উৎসবমুখর হয়ে ওঠে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দূরদর্শী নেতৃত্বের প্রশংসা পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিরোধীদলীয় নেতার সঙ্গে বিশ্বনেতাদের সৌজন্য সাক্ষাৎ
নতুন প্রধানমন্ত্রীর পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ
সংস্কারের শপথ না নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বিএনপি: নাহিদ
বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আব্বাস–নজরুল–রিজভীসহ ১০ জন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোদীর
চাঁদ দেখা গেছে সৌদিতে, বুধবার রোজা শুরু
বিলুপ্ত হলো অন্তর্বর্তী সরকার, প্রধানমন্ত্রীর গেজেট প্রকাশ
স্বস্তির রিজার্ভ ৩৪.৫৪ বিলিয়ন ডলার
শপথের পর প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময়
প্রতিমন্ত্রীর দায়িত্বে অনিন্দ্য ইসলাম অমিত
মন্ত্রীসভায় শপথের পর বাগাতিপাড়ায় পুতুলকে অভিনন্দন
বৃষ্টিতে ভেসে গেলো অস্ট্রেলিয়ার বিশ্বকাপ
পররাষ্ট্র মন্ত্রণালয় পেলেন ড. খলিলুর রহমান
মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন