Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩২, ২২ মে ২০২৬

আপডেট: ২১:২১, ২২ মে ২০২৬

মামলা না নেয়ার অভিযোগ, থানার সামনে অবস্থান নাসীরুদ্দিন পাটওয়ারীর

মামলা না নেয়ার অভিযোগ, থানার সামনে অবস্থান নাসীরুদ্দিন পাটওয়ারীর
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে ডিম নিক্ষেপ ও হামলার ঘটনায় মামলা গ্রহণে পুলিশের গড়িমসির অভিযোগ তুলে থানার সামনে অবস্থান নিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার (২২ মে) সন্ধ্যা পর্যন্ত তিনি ও জাতীয় নাগরিক পার্টি-র নেতাকর্মীরা ঝিনাইদহ সদর থানা-র সামনে অবস্থান করছিলেন।

এর আগে দুপুর ২টার দিকে ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদ-এর সামনে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কথা বলতে এগিয়ে যান। একপর্যায়ে সাহেদের পেছনে থাকা কয়েকজন যুবক পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। পরে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও উত্তেজনার সৃষ্টি হয়। এতে এনসিপির কয়েকজন নেতাকর্মী আহত হন।

ঘটনার পর শহরে বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক পার্টি। পরে হামলার ঘটনায় লিখিত অভিযোগ দিতে ঝিনাইদহ সদর থানায় যান নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় থানার বাইরে এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জামায়াত-শিবিরের নেতাকর্মীরাও অবস্থান নেন।

হামলার বিষয়ে অভিযোগ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আইনমন্ত্রী ও ঝিনাইদহ বিএনপির সভাপতি আব্দুল মজিদের লোকজন পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তারা ডিম নিক্ষেপ করেছে এবং তাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন। তিনি এ হামলার বিচার দাবি করে আইনমন্ত্রীর পদত্যাগও দাবি জানান।

তবে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ। তিনি বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন জেলায় গিয়ে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। এ বিষয়ে কথা বলতেই তিনি সেখানে গিয়েছিলেন। স্থানীয় বিক্ষুব্ধ জনতা ডিম নিক্ষেপ করলেও মারামারি বা হামলার সঙ্গে ছাত্রদলের কোনও সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।

এদিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মামলা নিতে দেরির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, থানার সার্ভার ডাউন থাকায় তাৎক্ষণিকভাবে অভিযোগ অনলাইনে এন্ট্রি করা সম্ভব হয়নি। তবে এটি আমলযোগ্য অভিযোগ হওয়ায় মামলা গ্রহণে কোনও বাধা নেই। সার্ভার স্বাভাবিক হলেই অভিযোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পদত্যাগ করছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড
ঝিকরগাছায় মিম হত্যা মামলায় ৫ জন আটক
বর্তমান থানাগুলো মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন: নাসীরুদ্দিন পাটওয়ারী
ছাত্রী হলের দেয়ালে আপত্তিকর ছবি, তদন্ত কমিটি গঠন
নাসীরউদ্দিন পাটওয়ারীর ওপর ছাত্রদল-যুবদলের পরিকল্পিত হামলা
যশোরে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার
অবৈধ অভিবাসীদের সঙ্গে বিয়ে নিষিদ্ধের পক্ষে ফ্রান্সে জোরালো জনমত
এক দিনে চট্টগ্রামে তিন শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ২
নাসীরুদ্দিন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দিন পাটওয়ারীর মামলা নেয়ায় থানা ঘেরাও বিএনপির
ঝিনাইদহ থানায় হামলার অভিযোগ এনসিপির, উত্তপ্ত পরিস্থিতি
ভায়োলেন্স চাপিয়ে দিলে পাল্টা জবাব দিতে বাধ্য হবো: আসিফ মাহমুদ
খুলনা আদালত প্রাঙ্গণে ধর্ষণ মামলার দুই আসামিকে গুলি করে হত্যা
নাসীরুদ্দিন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা
মামলা না নেয়ার অভিযোগ, থানার সামনে অবস্থান নাসীরুদ্দীন পাটওয়ারীর
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
রামিসার বাসার সামনে জনতার বিক্ষোভ, কুলখানিতে গ্রামের পথে মা-বাবা
‘ককরোচ জনতা পার্টি’ বন্ধে মোদি সরকারের সমালোচনায় শশী থারুর