Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১০, ১৮ মার্চ ২০২৬

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার পদত্যাগ

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার পদত্যাগ
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে সমর্থন না জানিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেরোরিজম সেন্টার (এনসিটিসি)-এর পরিচালক জো কেন্ট পদত্যাগ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় দেয়া এক বার্তায় তিনি জানান, ব্যক্তিগত বিবেকের তাড়নায় তিনি এ যুদ্ধকে সমর্থন করতে পারছেন না। গত বছরের জুলাই মাসে তাকে এনসিটিসির প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছিলো।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর কাছে পাঠানো পদত্যাগপত্রে কেন্ট উল্লেখ করেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনও আসন্ন হুমকি ছিলো না। তার ভাষায়, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ প্রভাবশালী লবির চাপেই এ যুদ্ধের সূচনা হয়েছে।

পত্রে তিনি আরও বলেন, ২০১৬, ২০২০ ও ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় ট্রাম্প যে পররাষ্ট্রনীতি ও মূল্যবোধের কথা বলেছিলেন, তিনি তা সমর্থন করেছেন। এমনকি ২০২৫ সালের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রাম্প নিজেও মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলোকে ‘ফাঁদ’ হিসেবে দেখতেন, যা আমেরিকার মানবসম্পদ ও অর্থনীতির জন্য ক্ষতিকর।

নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন কেন্ট। তিনি জানান, একজন সেনা হিসেবে তিনি ১১ বার যুদ্ধে অংশ নিয়েছেন। ‘গোল্ড স্টার’ স্বামী হিসেবে যুদ্ধেই নিজের স্ত্রী শ্যাননকে হারানোর কথাও উল্লেখ করেন তিনি।

কেন্ট বলেন, এমন একটি যুদ্ধে ভবিষ্যৎ প্রজন্মকে পাঠানো তিনি সমর্থন করতে পারেন না, যে যুদ্ধ যুক্তরাষ্ট্রের জনগণের কোনও প্রকৃত উপকারে আসে না এবং নৈতিকভাবেও যার পক্ষে দাঁড়ানো কঠিন।

তার এ পদত্যাগ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতিনির্ধারণী মহলে নতুন করে বিতর্ক সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব ভাগ, প্রজ্ঞাপন জারি
৩০ দিনেই সক্রিয় সরকার, সামনে আসছে নতুন পরিকল্পনা
ট্রেনে উঠতে না পারার শঙ্কায় যাত্রীরা আগেভাগেই স্টেশনে হাজির
ইসরায়েলের ‘অবৈধ কর্মকাণ্ডের’ তীব্র তুরস্কের নিন্দা
ঈদযাত্রায় নাকাল মানুষ, চন্দ্রায় ১২ কিলোমিটারজুড়ে তীব্র যানজট
আর্কটিকের বরফে ‘ইতিহাসের ভাণ্ডার’
স্বামী-সন্তানকে পাশের রুমে আটকে রেখে শিক্ষার্থীর আত্মহত্যা
সোশ্যাল মিডিয়ায় গুজবের নতুন ফাঁদ, বাঁচার উপায়!
ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী
নয়বারের চ্যাম্পিয়ন চীনকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া
ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার পদত্যাগ
তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার ইউএনও ওএসডি
ধর্ষণ ও নারী নির্যাতন মামলার দ্রুত বিচার চাইলেন প্রধানমন্ত্রী
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল
২০০ মার্কিন সেনা নিহত ইরানের হামলায়, আহত ৩০০০: প্রেস টিভি
যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলো ইরান