Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৯, ৭ মার্চ ২০২৬

এর ১৭ সদস্যের কমিটি ঘোষণা

মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’

মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’
ফাইল ছবি

সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং সাবেক এনসিপি নেত্রী ডা. তাজনুভা জাবীন প্রধানকে নেতৃত্বে রেখে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’-এর ন্যাশনাল অর্গানাইজিং কমিটি ঘোষণা করা হয়েছে। আংশিক এ কমিটিতে মোট ১৭ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) কমিটির ঘোষণা দেওয়া হয়। বিষয়টি নিজেদের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে নিশ্চিত করেছেন মাহফুজ আলম ও ডা. তাজনুভা জাবীন।

ঘোষিত কমিটিতে আরও রয়েছেন আহমদ ইবনে আরিফ (অনি), ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মাদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ এবং হাসান আলী।

অলটারনেটিভসের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং নতুন রাজনৈতিক চিন্তার বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনটি মনে করে, দেশের বিদ্যমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় ছাত্র-জনতার আশা ও স্বপ্ন অনেকটাই ক্ষয়প্রাপ্ত হয়েছে। সে প্রেক্ষাপটে জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের চেতনা ও হারানো স্বপ্ন পুনরুদ্ধার করাই এ প্ল্যাটফর্মের অন্যতম লক্ষ্য।

এ বিষয়ে মাহফুজ আলম গণমাধ্যমকে বলেন, তরুণদের সরাসরি রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাদের সক্রিয় ভূমিকার মাধ্যমে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ গড়ে তোলাই অলটারনেটিভসের লক্ষ্য। নতুন চিন্তা, নতুন দৃষ্টিভঙ্গি এবং সমাজের বিভিন্ন শ্রেণিকে একত্রিত করে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে কাজ করবে এই প্ল্যাটফর্ম।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় একটি আলোচনা সভার মাধ্যমে ‘অলটারনেটিভস’ নামের এ রাজনৈতিক প্ল্যাটফর্ম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

তারেক রহমানকে বহন করা বিমানে গুরুতর ত্রুটি, রক্ষণাবেক্ষণে অনিয়ম
ইরানে হামলা নিয়ে ক্ষোভে ফুঁসছে মার্কিন জনমত
নেতানিয়াহু–আমিরাত প্রেসিডেন্টের বিরল ফোনালাপ, কি কথা হলো?
ইকরাকে নিয়ে চাঞ্চল্যকর দাবি জাহের আলভীর
ইসরায়েলে তৃতীয় দফায় মিসাইল হামলা ইরানের
এপস্টেইন নথিতে ট্রাম্পের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ
মার্কিন লক্ষ্যবস্তুতে হামলায় ইরানকে গোয়েন্দা সহায়তা রাশিয়ার
নোয়াখালীতে ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ, অতঃপর!
জ্বালানি তেল পাচার রোধে বেনাপোলে বিজিবির টহল জোরদার
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১
গাইবান্ধায় জাল নোটসহ প্রতারক চক্রের সদস্যকে জনতার মারধর
ইন্দোনেশিয়ায় শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধ
মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করা পাপ: মির্জা আব্বাস
ডেপুটি স্পিকারের প্রস্তাব দিয়ে জামায়াতকে উদারতা দেখিয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী
পরিবর্তন হয়েছে শুধু ‘জয় থেকে জিন্দাবাদ’: নাহিদ ইসলাম
সোনার জাকাত দেয়ার সময় ক্রয়মূল্য ধরতে হবে নাকি বিক্রয়মূল্য?
মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’
মেসি পেলের চেয়েও ভালো: ডোনাল্ড ট্রাম্প
‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া