Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৫, ১২ ডিসেম্বর ২০২৫

আসিফ-মাহফুজের দফতর পুনর্বণ্টন হলো যেভাবে

আসিফ-মাহফুজের দফতর পুনর্বণ্টন হলো যেভাবে
ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র প্রতিনিধি—তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের পর সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব তিন উপদেষ্টার মধ্যে পুনর্বণ্টন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার দফতর থেকে নির্দেশনা জারির পর মন্ত্রিপরিষদ বিভাগ গেজেট প্রকাশ করে এ সিদ্ধান্ত নিশ্চিত করে।

নতুন বণ্টন অনুযায়ী,

  • সৈয়দা রিজওয়ানা হাসান পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি আগের মতোই পালন করবেন।
  • ড. আসিফ নজরুল পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। পাশাপাশি তিনি আগের মতোই দায়িত্ব পালন করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের।
  • আদিলুর রহমান খানকে দেওয়া হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। একই সঙ্গে তিনি শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ও দেখবেন।

দুই ছাত্র উপদেষ্টার একযোগে পদত্যাগের পর প্রশাসনিক শূন্যতা যেন না থাকে এবং মন্ত্রণালয়গুলোর কাজ অব্যাহতভাবে চলতে পারে তা নিশ্চিত করতেই এ পুনর্বণ্টন করা হয়েছে বলে সরকার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা