Sobar Desh | সবার দেশ এম এম এ শাহজাহান


প্রকাশিত: ১৯:৩৬, ৩ মার্চ ২০২৫

আপডেট: ১৯:৪৫, ৩ মার্চ ২০২৫

ছিনতাইকারী এবং স্বার্থপর সরকারি আমলা, কে বেশি ক্ষতিকারক!

ছিনতাইকারী এবং স্বার্থপর সরকারি আমলা, কে বেশি ক্ষতিকারক!
ছবি: সবার দেশ

টঙ্গী মাজার রোডের ছিনতাইকারীদের পাকড়াও এর দৃশ্য দেখলাম। ছিনতাইয়ের জন্য তাদের বিচারপূর্ব শাস্তিই যদি এরকম হতে পারে, তাহলে রাষ্ট্রের সম্পদ যারা তছরুপ করেছে, তাদের কেন পুরস্কৃত করা হলো পালাতে সুযোগ দিয়ে। এখনও যারা স্বপদে বহাল আছেন, এখনও রাষ্ট্রের সম্পদ যারা তছরুপ করছেন, তাদেরকে কেন পাকড়াও করা হচ্ছে না।

বড় বড় ডিগ্রীধারী ব্যক্তিবর্গ যারা সচিবালয়ে বসে আছেন এয়ার কন্ডিশন রুমে বা  সরকারি দফতরে বড় বড় পদে কর্মরত আছেন, তাদের অপরাধ এ সমস্ত ছিনতাইকারীদের চেয়ে কোন অংশেই কম তো নয়ই বরঞ্চ ছিনতাইকারী যদি হয় বিন্দু তারা হবে বিসর্গ। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রাওয়া চেয়ারম্যান এর  একটি বক্তব্য প্রচার হয়েছে, যেখানে তাকে একই কথা বলতে শুনলাম যে, এ দেশে যত বেশি ক্ষতি করেছে তা সবচেয়ে বেশি হয়েছে সরকারি আমলাদের দ্বারা। সে তুলনায় বিভিন্ন বাহিনীর লোকেরা ততটা অপরাধী নয়। এছাড়াও তিনি বললেন যে, রাজনীতিবিদেরা যদি সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর লোকদেরকে এরকম হস্তক্ষেপ না করে তাদেরকে স্বাধীন বাহিনী হিসেবে নিজেদের কাজ করতে দিতেন, তাহলে সেনাবাহিনীর গুটিকয়েক সদস্য পতিত সরকারের দোসর হতে পারতো না।

আরও পড়ুন<<>> রমজানে পণ্য মূল্য বৃদ্ধি এবং স্রষ্টার পুরস্কার

তিনি যথার্থই বলেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আশা করব প্রত্যেক বাহিনী তার নিজেদের  কাজ নিজেরাই স্বাধীনভাবে করবেন। সেখানে সরকারের কর্তা ব্যক্তি যারা থাকবেন তারা তাদের কাজে হস্তক্ষেপ করবেন না, আইনের বাইরে অন্যায্য, অন্যায় কোন নির্দেশ দেবেন না।

ছিনতাইকারীদের কাজ আমাদের কারোরই পছন্দ হয় না, খুবই নৃশংস মনে হয়। কেননা তাদের কাজ চাক্ষুষ আমরা দেখতে পাই যে, তারা হয়তো কারো বুকে ছুরি ঢুকিয়ে দিয়েছে, কারো মাথা ফাঠিয়েছে এবং মালামাল ছিনতাই করে নিয়েছে। সে মালা-মালের মূল্যমান যদি আমরা হিসাব করি তাহলে ক্ষতির পরিমাণ কত টাকাই বা হতে পারে, এটা কি আমরা ভেবে দেখেছি কখনো? 

বিপরীতে রাষ্ট্রের ক্ষমতা বা পদ ব্যবহার করে যারা অন্যায় করে, দেশের সম্পদ পাচার করে, মানুষের বা জনগণের ক্ষতি সাধন করে। তাদের কৃত ক্ষতির মূল্যমান কত। নিশ্চয়ই একজন ছিনতাইকারীর ছিনতাইকৃত দ্রব্যমূল্যের চেয়ে হাজার লক্ষ গুণ বেশি। 

তাই ছিনতাইকারীদের অবশ্যই পাকড়াও করতে হবে, তাতে কোন রাখঢাকের দরকার নেই। পাশাপাশি তারা যেন ছিনতাই কাজ করার মতো সুযোগ না পায়, সে ধরনের আইনি ব্যবস্থা এবং আইনের প্রয়োগ অবশ্যই করতে হবে। এছাড়াও রাষ্ট্রের বিভিন্ন পদে বসে যারা বড় বড় ক্ষতি করে তাদেরকেও এরকম ভাবেই পাকড়াও করতে হবে। অন্যায় কাজে লিপ্ত বড় পদধারী কোন ব্যক্তিকে গ্রেফতার করতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বা কোন বাহিনীর ছোট পদধারী কর্মকর্তাকে ভয় পেলে চলবে না। কর্তব্যকর্ম অবশ্যই পালন করতে হবে। সেজন্য দরকার অকুতোভয় নির্লোভ বাহিনীর কর্মকর্তা, যারা রাষ্ট্রের  স্বার্থকে সর্বাধিক প্রাধান্য দিবে। সেখানে কে ছোট বা কে বড়, তা বিচার করবে না বরং অপরাধী হলে তাকে অবশ্যই গ্রেফতার করে যথাযথ শাস্তি প্রাপ্তি নিশ্চিত করবে।

লেখক: 
এম এম এ শাহজাহান, প্রকৌশলী 
মার্কেটিং অ্যাডভাইজার, ফাইন গ্রুপ।

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী
হরমুজ খুলে স্বস্তি, কিন্তু রইলো চাপ: দ্রুত চুক্তির তাগিদ ট্রাম্পের
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা প্রায় চূড়ান্ত
হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ জামায়াত আমির
১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসতে পারে ইসরায়েল-লেবানন: ট্রাম্প
অবসরের ইঙ্গিত মির্জা ফখরুলের, মহাসচিব পদে ‘পরিবর্তনের’ আভাস
এপ্রিল–মে জ্বালানি চাহিদা মেটাতে প্রস্তুত দেশ: জ্বালানি প্রতিমন্ত্রী
ইলিয়াস আলী নিখোঁজের ১৪ বছর
শার্শায় স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে
যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯ দিনেও উদ্ধার নেই
যুদ্ধবিরতির ঘণ্টা পেরোতেই লঙ্ঘনের অভিযোগ, লেবাননে ফের গোলাবর্ষণ
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে নিম্নমুখী তেলের দাম
না ফেরার দেশে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান
সিরিয়া থেকে শেষ সামরিক ঘাঁটিও গুটালো যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যাবেন ডোনাল্ড ট্রাম্প!
আজ হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জায়মার হাতে খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিংয়ের অনুমতি
অনুমতি ছাড়া হজের চেষ্টায় গুনতে হবে জরিমানা
সংসদে জামায়াত সুশৃঙ্খল ও দায়িত্বশীল ভূমিকা রাখছে: স্পিকার হাফিজ