Sobar Desh | সবার দেশ এম এম এ শাহজাহান


প্রকাশিত: ২০:০৫, ১১ ডিসেম্বর ২০২৫

আসন্ন নির্বাচন ও নাদান মুসলিম 

আসন্ন নির্বাচন ও নাদান মুসলিম 
ছবি: সবার দেশ

‘ভাই, আমাদের আখেরাত তো এমনিতেই শেষ—আমাদের কি দুনিয়াদারীও করতে দেবেন না?’—জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে ফোন করে দেশের এক প্রভাবশালী রাজনৈতিক নেতার এই আক্ষেপমাখা বাক্যটি আজ বাংলাদেশি রাজনীতির নৈতিক দেউলিয়াত্বের প্রতীক হয়ে উঠেছে।

বাংলাদেশের শতকরা ৯৫ ভাগ মানুষ মুসলিম। অথচ এ সমাজেই চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন—সবই নিত্যনৈমিত্তিক। সরকারি অফিসে ঘুষ বাণিজ্য থামেনি, বরং বিদায়ী সরকারগুলোর তুলনায় বর্তমান নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের আমলে কিছু দফতরে সেটি আরও গতি পেয়েছে—এমন অভিযোগ মানুষের মুখেই শোনা যায়। কারণ সরকার বদলালেও সচিবালয় ও মাঠপ্রশাসনে যারা পূর্বে এসব অনিয়ম চালাতো, তাদের বেশিরভাগই এখনও বহাল। তাদের কারও ভেতরে নৈতিক পরিবর্তন আসেনি, বরং নতুন ক্ষমতাবিন্যাসে তারা আরও সাহসী হয়েছে।

এ অবস্থায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যখন একেবারে দুয়ারে, তখন পুরনো ছবি আবারও ফিরে এসেছে। প্রার্থীরা ব্যানার–ফেস্টুনে প্রতিশ্রুতির ফোয়ারা ছুড়ছেন, যেন নতুন কিছু হওয়ার অপেক্ষা নেই। তবে ব্যতিক্রম হিসেবে চোখে পড়ছে দু’টি রাজনৈতিক শক্তির সক্রিয় উপস্থিতি—বাংলাদেশ জামায়াতে ইসলামি ও নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উভয় দলই এবার দুর্নীতি দমনকে প্রধান রাজনৈতিক অঙ্গীকার হিসেবে তুলে ধরেছে। জনসভা, সংবাদ সম্মেলন, টেলিভিশন টকশো—সব জায়গায় তারা দুর্নীতির বিরুদ্ধে জোরালো অবস্থান ঘোষণা করছে।

এমন প্রেক্ষাপটে একটি ঘটনার উল্লেখ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে দেশের এক প্রভাবশালী রাজনৈতিক নেতা ফোন করে বলেছেন,

ভাই, আমাদের আখেরাত তো এমনিতেই শেষ, আমাদের কি দুনিয়াদারীও করতে দেবেন না?

এ বাক্য যেনো বাংলাদেশের রাজনৈতিক নৈতিকতার নগ্ন প্রতিচ্ছবি। যারা জানেন কোন কাজ ইসলামে হারাম, জানেন আখেরাতে জবাবদিহি আছে—তারাই রাজনৈতিক ক্ষমতা ও সুযোগসুবিধার লোভে স্বেচ্ছায় পাপকর্মকে নিয়মে পরিণত করেছেন। তারা জানেন দুর্নীতি ভুল, অন্যায় ভুল—তবু ক্ষমতার সিঁড়িতে উঠতে পারলে তাদের কাছে সবই বৈধ।

আরও পড়ুন <<>> আইনের সঠিক প্রয়োগ বৈষম্যহীন সমাজ গঠনে সহায়ক

ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা হযরত ওমর (রা.)–এর ন্যায়বিচার, রাসূল (সা.)–এর সততা ও চরিত্র সম্পর্কে জ্ঞাত। রাসূলুল্লাহ (সা.)–কে এমনকি তার বিরোধী মুশরিকরাও ‘আল–আমিন’ উপাধি দিয়েছিলেন—বিশ্বাসযোগ্যতার প্রতীক হিসেবে। বাংলাদেশের মুসলমানেরা আল্লাহ, বেহেশত–দোযখ, কোরআন–হাদিসে দৃঢ়ভাবে বিশ্বাসী—কাগজে-কলমে। কিন্তু বাস্তবে সে বিশ্বাসের প্রতিফলন কোথায়? বিদেশের অমুসলিম সমাজেও যেখানে সততা, ন্যায়বোধ ও দায়িত্বশীলতা দেখা যায়, সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের বহু মানুষের আচরণ উল্টো চিত্র তুলে ধরে।

ক্ষমতার দৌড়ে টিকে থাকার জন্য অনেক রাজনীতিক আজ নির্বাচনী প্রচারণায় যত না জনগণের আস্থা অর্জনের চেষ্টা করছেন, তার চেয়ে বেশি চেষ্টা করছেন অতীতের পাপকর্ম আড়াল বা বৈধতা দেয়ার। এ কারণেই দুর্নীতি বিরোধী অঙ্গীকার শুনে তারা আতঙ্কিত। কারণ দুর্নীতি তাদের রাজনৈতিক অস্তিত্বেরই অংশ। তাই তারা আক্ষেপ করে বলেন—আখেরাত তো গেলো, অন্তত দুনিয়াটা করতে দেন!

এ মনোভাবই আমাদের মুসলিম সমাজের সবচেয়ে বড় সংকট। মুসলিম হয়ে কোরআন–হাদিস জানি, জানি অন্যায় করলে শাস্তি আছে; তবু রাষ্ট্রক্ষমতার মোহে মিথ্যাচার, ঘুষ, দুর্নীতি, অবিচার—সবই করি নির্দ্বিধায়। শুধু সংসদ সদস্য হওয়ার জন্যই অনেকেই নিজের পরকালকে তুচ্ছ করে দেখেন।

এ চিন্তা, এ নৈতিক অবক্ষয় মুসলিম উম্মাহকে ‘নাদান’ ছাড়া আর কিছুই বানাচ্ছে না। যারা দুনিয়ার সাময়িক ক্ষমতার জন্য আখেরাত বিসর্জন দেন, তারা নিঃসন্দেহে পোড়া কপালের অধিকারী।

লেখক: 
এম এম এ শাহজাহান, প্রকৌশলী 
মার্কেটিং অ্যাডভাইজার, ফাইন গ্রুপ।

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ইস্টার্ণ রিফাইনারি চালু হচ্ছে আজ
ছাতকে আওয়ামী নেতার পছন্দের চালককে বাঁচাতে মরিয়া এসিল্যান্ড
অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগে যশোরে তিনজন আটক
দ্বিতীয় বিয়েতে কেন বেশি সুখী হন অনেকে? জানালো গবেষণা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পথে মৌলবাদী শুভেন্দু
মূল্যস্ফীতি ছাড়ালো ৯ শতাংশ, নিত্যপণ্যের চাপ
হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক চূড়ান্ত, শেষ হচ্ছে যুদ্ধ!
লন্ডনের ফুটপাতে আইসক্রিম হাতে ‘নির্ভার’ পাপন
মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল কেনো অবৈধ হবে না: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকারের আমলের মামলা যাচাইয়ের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
আসাদুজ্জামান নূরের জামিন, হত্যা মামলায় আবেদন খারিজ
এমপি হিসেবে শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
বিশ্বকাপ দেখেই মিলবে ৫০ হাজার ডলার!
হরমুজ ইস্যুতে ফের পিছু হটলেন ট্রাম্প, ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত
ফার্মগেটে চলন্ত প্রাইভেটকারে আগুন
কোরবানির হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর
গ্রেফতারের নির্দেশেও থামছে না পশ্চিমবঙ্গের ভোট-পরবর্তী সহিংসতা
নারায়ণগঞ্জে র‍্যাবের তিন সদস্য রামদা-চাপাতি হামলার শিকার
ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল তিতুমীর কলেজ
মুহসীন হলে ব্যানার ঘিরে উত্তেজনা, ছাত্রদল–শিবির মুখোমুখি