Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০২, ২০ সেপ্টেম্বর ২০২৬

মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর ও বাড্ডায় তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে মিরপুরে দুটি চলন্ত বাসে আগুন লাগে। একই সময়ে মধ্য বাড্ডায় পার্কিং করে রাখা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া যাত্রাবাড়ীতে পরপর চারটি ককটেল বিস্ফোরণে এক রিকশাচালক আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় রাজধানীর পৃথক এলাকায় এসব ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের সামনে শিকড় পরিবহনের একটি চলন্ত বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের ডিউটি কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুন নেভানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত বাসটিতে আগুনের সূত্রপাত হতে পারে।

এর কাছাকাছি সময়ে মিরপুর-১ আনসার ক্যাম্প এলাকায় অভিজাত পরিবহনের আরেকটি বাসেও আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের সহায়তায় তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হয় বলে জানিয়েছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান। এ ঘটনায়ও কেউ হতাহত হননি।

অন্যদিকে, রাত ৮টার দিকে মধ্য বাড্ডায় একটি গ্যারেজের সামনে পার্কিং করে রাখা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বাসটি রাস্তার পাশে পার্কিং করা ছিলো। কে বা কারা বাসটির পেছনের দিকে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

এদিকে, যাত্রাবাড়ীর চৌরাস্তা এলাকায় সামাদ মার্কেটের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. বিল্লাল হোসেন নামে এক রিকশাচালক আহত হয়েছেন।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশনস) খালিদ হাসান জানান, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে সামাদ সুপার মার্কেটের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে একজন আহত হয়েছেন। পরে তার পরিচয় মো. বিল্লাল হোসেন বলে জানা যায়।

পৃথক এসব ঘটনায় বাসে আগুন লাগার কারণ এবং বাড্ডার ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী