Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩১, ১৭ নভেম্বর ২০২৫

রাজধানীতে সহিংসতা বাড়ছে

উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ

উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

রাজধানীর সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। রোববার রাত ৯টার দিকে সংঘটিত এ ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা তার বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়। বিস্ফোরণের পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়েও দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। ঘটনাগুলোতে কেউ আহত না হলেও রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তাহীনতা বাড়ছে।

আজ সোমবার (১৭ নভেম্বর) জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। রায়কে ঘিরে গত এক সপ্তাহ ধরেই ঢাকাসহ বিভিন্ন স্থানে বাস–ট্রেনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং সহিংসতার ঘটনাগুলো বেড়েছে।

শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত রাজধানীর অন্তত কয়েকটি এলাকায় ধারাবাহিকভাবে গাড়িতে আগুন দেয়া ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসব ঘটনায় সংশ্লিষ্টতার সন্দেহে আওয়ামী লীগের অন্তত ১৮ নেতা–কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ