Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১১, ১৭ নভেম্বর ২০২৫

রাতভর আতঙ্কিত পরিবহনের যাত্রীরা

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার আগের রাতে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল হামলার ঘটনা ঘটেছে।

রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাংলামোটর এলাকায় ককটেল বিস্ফোরণ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর আশপাশের পথচারী এবং বিভিন্ন পরিবহনের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার মোড়েও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আতঙ্কের ছায়া রাতভর রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বিরাজ করেছে।

সকল নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান