Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৮, ৯ মে ২০২৫

আপডেট: ২১:৫৫, ৯ মে ২০২৫

বিএনপি ব্যতীত প্রায় সব রাজনৈতিক দল হাসনাতের ডাকে সারা দিয়েছে

‘ব্যান আওয়ামী লীগ’ স্লোগানে উত্তাল শাহবাগ

‘ব্যান আওয়ামী লীগ’ স্লোগানে উত্তাল শাহবাগ
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে ব্যাপক অবরোধ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), শিবির, আপ বাংলাদেশ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ইসলামী আন্দোলনসহ জুলাই অভ্যুত্থানে যুক্ত বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।

শুক্রবার বিকেল ৪:৪০ থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে হাজারো ছাত্র-জনতা ও নেতাকর্মী ‘ব্যান ব্যান আওয়ামী লীগ’, ‘ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’ সহ বিভিন্ন স্লোগানে শাহবাগ এলাকা মুখরিত করে। 

কর্মসূচির শুরুতে মিন্টো রোড থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। 

এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে এ ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির ঘোষণা আসে। বিকেল ৫টার দিকে আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদের নেতৃত্বে কয়েকশ মানুষ মিছিল নিয়ে যোগ দেন। এছাড়া কওমি মাদ্রাসার শিক্ষার্থীরাও কর্মসূচিতে অংশ নেন। সন্ধ্যা ৬:৩০ নাগাদ ঢাকা মহানগর শিবিরের কয়েকশ নেতাকর্মী ‘শিবির শিবির’ স্লোগান দিয়ে বাংলামোটর থেকে শাহবাগে এসে যুক্ত হন।

আন্দোলনকারীরা জুলাই অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান। তারা বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। হাসনাত আবদুল্লাহ সকালে যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ফোয়ারার সামনে মঞ্চে বাদ জুমা জনসমুদ্র হবে। আজ তারা বুঝতে পারবে কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।’

অবরোধের ফলে শাহবাগ এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেলেও কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। কর্মসূচি চলাকালীন আন্দোলনকারীদের মধ্যে তীব্র উৎসাহ ও সংহতি প্রকাশ পায়।

এ ব্লকেড কর্মসূচি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিকে আরও জোরালো করেছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে যতক্ষণ না তাদের দাবি পূরণ হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য