Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৯, ৩ আগস্ট ২০২৫

আপডেট: ০০:১০, ৩ আগস্ট ২০২৫

আজ শহীদ মিনারে এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা

আজ শহীদ মিনারে এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ রোববার (৩ আগস্ট) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবে। শনিবার সকালে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, 

আগামীকাল (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেয়া হবে। ইতিহাসের এ সন্ধিক্ষণে দেখা হচ্ছে আপনাদের সাথে।

এর আগে গত বুধবার (৩১ জুলাই) বিকেলে নরসিংদী পৌরসভার সামনে এক পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নেতাকর্মীদের উদ্দেশে একই ঘোষণা দেন। তিনি বলেন, ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেয়া হবে। সেদিন আপনারা পাশে থাকলে আমাদের সব দাবি আদায় করবো।

এনসিপির এ কর্মসূচিকে ঘিরে শহীদ মিনার এলাকায় ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। ডিএমপি ইতোমধ্যে শাহবাগ ও আশপাশের এলাকায় বিকল্প রুট ব্যবহারের জন্য নাগরিকদের অনুরোধ জানিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত