Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৮, ২৩ জুলাই ২০২৫

এনসিপি আজ কালো পতাকা নিয়ে শোক মিছিল করবে 

এনসিপি আজ কালো পতাকা নিয়ে শোক মিছিল করবে 
ফাইল ছবি

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার চাঁদপুর ও কুমিল্লায় পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় শোক জানিয়ে এ পদযাত্রায় কালো পতাকা বহন ও শোক মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এনসিপির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সম্মান জানিয়ে কালো ব্যাজ ধারণ ও শোক মিছিলে অংশ নেয়ার নির্দেশনা দিয়েছেন।

পদযাত্রায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় জনগণকে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে। এনসিপি জানিয়েছে, রাষ্ট্রীয় দায়িত্বে এমন দুর্যোগ এড়াতে ভবিষ্যতে আরও স্বচ্ছতা, জবাবদিহিতা ও সতর্কতা নিশ্চিত করতে হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য