Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫০, ৯ আগস্ট ২০২৫

মানুষের প্রত্যাশা পূরণে প্রস্তুত বিএনপি: তারেক রহমান

মানুষের প্রত্যাশা পূরণে প্রস্তুত বিএনপি: তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্টের ঐতিহাসিক ঘটনার পর দেশের সব শ্রেণী-পেশার মানুষ বিএনপির কাছে নানা প্রত্যাশা তুলে ধরেছে। এখন এসব প্রত্যাশা পূরণ করা দলের দায়িত্ব। বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রতি মানুষের আস্থা ও আশা থাকাটাই স্বাভাবিক বলেও তিনি মন্তব্য করেন।

শনিবার রাজধানীর কাকরাইল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল মিলনায়তনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় কাউন্সিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামের পর ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ মুক্ত শ্বাস নিতে পেরেছে। এখন তারা চায়, সামনের দিনগুলো যেন ভালো যায়—তারা পরিবর্তন প্রত্যাশা করছে। তাই আমাদের উদ্যোগ নিতে হবে, যাতে জনগণের আশা পূর্ণ হয়।

তিনি বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী একটি দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাকশাল বিলুপ্ত করে দেশে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র চালু করেন। আমরা চাই এ গণতান্ত্রিক কাঠামোকে দেশের প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে।

তারেক রহমানের মতে, দেশ পরিবর্তনের দায়িত্ব শুধু রাজনৈতিক দলের নয়, প্রতিটি নাগরিকের। যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করেন, তাহলে দেশ এগিয়ে যাবে।

ড্যাবের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দলের রাষ্ট্র সংস্কারের ৩১ দফায় স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনের কথা বলা হয়েছে। এটি বাস্তবায়নে জাতীয়তাবাদে বিশ্বাসী সকল ডাক্তারকে এগিয়ে আসতে হবে।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ডাক্তারদের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, ডাক্তাররা জাতির অন্যতম মেধাবী সন্তান। দেশের ক্রান্তিলগ্নে তারা জীবন বাজি রেখে স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছেন। ড্যাবের সদস্যরা শুধু আহত বিএনপি নেতাকর্মী নয়, বরং সারাদেশের নানা শ্রেণী-পেশার মানুষকে চিকিৎসা সেবা দিয়েছেন।

সবার দেশ/এফও 
 

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান