Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৮, ২৭ আগস্ট ২০২৫

আপডেট: ০১:৩৪, ২৭ আগস্ট ২০২৫

শিগগির প্রার্থী বাছাই শুরু

সংবিধান পরিবর্তন মানবে না বিএনপি: মির্জা ফখরুল

সংবিধান পরিবর্তন মানবে না বিএনপি: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখছে না বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়েই ভোট অনুষ্ঠিত হবে বলে তারা আশাবাদী। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি হিসেবে খুব শিগগিরই বিএনপি প্রার্থী যাচাই-বাছাই শুরু করবে।

মির্জা ফখরুল জানান, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ব্যক্তিগত ভাবমূর্তি এবং অতীতে রাজপথের ভূমিকা গুরুত্বপূর্ণ বিবেচনায় নেয়া হবে।

সংবিধান পরিবর্তন বা সংশোধন প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিবের সাফ জবাব, 

কোনোভাবেই সংবিধান পরিবর্তন মানবে না বিএনপি। সংশোধন হতে পারে কেবল নির্বাচিত সংসদের মাধ্যমে।

তিনি আরও বলেন, যদি নির্বাচন বিলম্বিত হয়, তবে দেশে সুশাসন ও গণতন্ত্রের যাত্রা গুরুতর ঝুঁকির মুখে পড়বে।

রাজনৈতিক অঙ্গনে বর্তমানে নির্বাচন, সংবিধান এবং সংস্কার ইস্যুতে সরগরম পরিস্থিতি বিরাজ করছে। প্রধান উপদেষ্টার ঘোষণার পরও ভোটের দিনক্ষণ নিয়ে নানা গুঞ্জন ও বিতর্ক চলছে। তবে বিএনপি এখনও সরকারের ঘোষিত সময়সূচির ওপর আস্থা রাখছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান