Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৬, ২ সেপ্টেম্বর ২০২৫

সম্মিলিত পেশাজীবী পরিষদের কমিটি বাতিল করেছে বিএনপি

সম্মিলিত পেশাজীবী পরিষদের কমিটি বাতিল করেছে বিএনপি
ছবি: সংগৃহীত

সম্মিলিত পেশাজীবী পরিষদের বর্তমান কমিটি বিলুপ্ত করেছে বিএনপি। আহ্বায়ক প্রফেসর ডা. এম জাহিদ হোসেন এবং সদস্য সচিব কাদের গণি চৌধুরীর নেতৃত্বাধীন এ কমিটি বাতিলের পাশাপাশি নতুন কমিটি গঠনের প্রস্তুতি শুরু হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ৯ দিনের মধ্যে সংগঠনের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানের লক্ষ্যে ১১ সদস্যের একটি প্রস্তুতি কমিটি করা হয়েছে।

প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহকে। সদস্য হিসেবে থাকছেন ব্যারিস্টার কায়সার কামাল, প্রফেসর মোর্শেদ হোসেন খান, কাদের গণি চৌধুরী, শাহরিন ইসলাম তুহিন, ডা. জহিরুল ইসলাম শাকিল, প্রফেসর আব্দুস সালাম, প্রফেসর মোস্তাফিজ, জাকির হোসেন, রফিকুল ইসলাম ও মোকছেদুল মোমিন মিথুন।

বিএনপি সূত্র জানায়, নতুন নেতৃত্ব গঠনের মাধ্যমে সম্মিলিত পেশাজীবী পরিষদকে আরও কার্যকর করার পরিকল্পনা নেয়া হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প
পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে
শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প
রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার
সম্পদের হিসাব প্রকাশ করলেই নতুন পে-স্কেল: টিআইবি
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ!
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আগস্টে রফতানি আয় বাড়লো ১৩ শতাংশ
শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
একা ভ্রমণে নারীদের জন্য নিরাপদ ১০ দেশ
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী