Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪০, ২৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০১:৪২, ২৭ সেপ্টেম্বর ২০২৫

নিখোঁজ মামুনুর রশীদ উদ্ধার: অপহরণে জড়িতদের শাস্তির দাবি 

গুপ্ত রাজনৈতিক মহলের কাঁচা নাটক ব্যর্থ হয়েছে: যুবশক্তি

গুপ্ত রাজনৈতিক মহলের কাঁচা নাটক ব্যর্থ হয়েছে: যুবশক্তি
ছবি: সংগৃহীত

জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম অভিযোগ করেছেন, একটি গুপ্ত মহল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় যুবশক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্দেশ্যপ্রণোদিত অপচেষ্টা চালাচ্ছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, 

গুপ্ত মহলের কাঁচা নাটক ব্যর্থ হয়েছে। দায় চাপানোর অপরাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি আরও জানান, তুরাগ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ‘জুলাই-যোদ্ধা’ এম মামুনুর রশীদের নিখোঁজ হওয়া ছিলো একটি সুপরিকল্পিত ঘটনা। গত ২২ সেপ্টেম্বর সকালে তিনি নিখোঁজ হন। এনসিপি ও যুবশক্তির স্থানীয় নেতাকর্মীরা প্রশাসনের বিভিন্ন স্তরে যোগাযোগ করেও কোনও সাড়া পাননি।

নিখোঁজের তিন দিন পর, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) পূর্বাচলের ৩০০ ফুট সড়কের একটি জামে মসজিদ থেকে মামুনুর রশীদকে উদ্ধার করে তুরাগ থানা পুলিশ।

তারিকুল ইসলাম দাবি করেন, মামুনুর রশীদের নিখোঁজের ঘটনাকে পুঁজি করে একটি অসাধু মহল সোশ্যাল মিডিয়ায় এনসিপি ও যুবশক্তিকে জড়িয়ে অপপ্রচার চালিয়েছে। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্যে বিভাজন তৈরির চেষ্টা করা হলে তার কঠোর জবাব দেয়া হবে।

সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান, অপতৎপরতাকারীদের মুখোশ উন্মোচনে ভূমিকা রাখতে।

এছাড়া তিনি জানান, যারা সোশ্যাল মিডিয়ায় এনসিপি ও যুবশক্তিকে নিয়ে মিথ্যা প্রচার চালিয়েছে, তাদের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করা হবে আজ শনিবার (২৭ সেপ্টেম্বর)।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান যুবশক্তির এ শীর্ষ নেতা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা