Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৩:০৯, ৭ নভেম্বর ২০২৫

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনার প্রস্তাব

বিএনপি মহাসচিবকে জামায়াত নেতা তাহেরের ফোন 

বিএনপি মহাসচিবকে জামায়াত নেতা তাহেরের ফোন 
ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক ঐকমত্যে পৌঁছাতে উদ্যোগ নিয়েছে জামায়াতে ইসলামি। এ প্রক্রিয়ার অংশ হিসেবে দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে মির্জা ফখরুল দলের শীর্ষ নেতাদের অবহিত করেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। বৈঠকে তিনি জানান, আলোচনার বিষয়ে দলের স্থায়ী কমিটির পরামর্শ নিয়েই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে বিকেলে জামায়াত নেতা তাহের সাংবাদিকদের বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক ঐক্যমতের বিকল্প নেই। আমি বিএনপি মহাসচিবকে ফোন করে প্রস্তাব দিয়েছি, আমাদের দুই দলের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হোক।

বিএনপি সূত্র জানিয়েছে, ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছেন, তবে দলের নীতিনির্ধারকদের সঙ্গে পরামর্শ করে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশন গত ২৮ অক্টোবর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রস্তাব অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেয়। তবে বিএনপি দাবি করছে, গত ১৭ অক্টোবর স্বাক্ষরিত মূল সনদের সঙ্গে প্রস্তাবের তফসিলে থাকা কিছু ধারার অসংগতি রয়েছে। এ কারণেই দলটি নতুন করে আলোচনার প্রয়োজনীয়তা দেখছে।

অন্যদিকে, গণভোটের সময়সূচি নিয়েও বিএনপি ও জামায়াতের মধ্যে মতভিন্নতা স্পষ্ট। বিএনপি মনে করে, সংসদ নির্বাচনের দিনই গণভোট নেয়া উচিত—অর্থাৎ একদিনেই দুটো প্রক্রিয়া সম্পন্ন করা যায়। কিন্তু জামায়াতে ইসলামী চায়, প্রথমে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়া হোক, তারপর তার আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক।

এ অবস্থায় অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করে এক সপ্তাহের মধ্যে ঐকমত্যে পৌঁছায়।

গত রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে সতর্কবার্তা দিয়ে বলা হয়, রাজনৈতিক দলগুলো যদি নির্ধারিত সময়ের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারে, তাহলে সরকার নিজস্ব বিবেচনায় পরবর্তী পদক্ষেপ নেবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি ও জামায়াতের এ ধরনের প্রত্যক্ষ যোগাযোগ সাম্প্রতিক সময়ের রাজনীতিতে একটি নতুন মোড়ের ইঙ্গিত দিচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিরোধী দলগুলোর সম্পর্ক কোন দিকে যাবে, তা নির্ভর করছে আগামী কয়েক দিনের আলোচনার ওপর।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইরানের ক্ষেপণাস্ত্রে মার্কিন এফ-১৫ বিধ্বস্ত
খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি