Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৩, ১১ নভেম্বর ২০২৫

লাখো মানুষের উপস্থিতির প্রস্তুতি

জামায়াতসহ ৮ দলের পল্টনে গণসমাবেশ আজ

জামায়াতসহ ৮ দলের পল্টনে গণসমাবেশ আজ
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টনে আজ মঙ্গলবার (১১ নভেম্বর) যুগপৎ আন্দোলনে থাকা আটটি রাজনৈতিক দল যৌথভাবে গণসমাবেশ করতে যাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে সোমবার এক প্রস্তুতি বৈঠক শেষে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি জানান, আগামীকাল পল্টনে হাজার নয়, লাখ লাখ মানুষের জমায়েত হবে—লোকে লোকারণ্য হয়ে উঠবে গোটা এলাকা।

বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, কল্যাণ পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ মুসলিম লীগ ও ইসলামী ফ্রন্টের নেতারা। তারা বলেন, সরকারের দমননীতি, নির্বাচন ব্যবস্থা সংস্কার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবিতেই এ সমাবেশ আহ্বান করা হয়েছে।

হামিদুর রহমান আযাদ বলেন, আমাদের আন্দোলনের চতুর্থ পর্ব শেষ, এখন চলছে পঞ্চম পর্ব। ৬ নভেম্বর আমরা স্মারকলিপি দিয়েছি, এরপর ১১ নভেম্বর গণসমাবেশের ঘোষণা দিয়েছিলাম। এ কর্মসূচি কোনও দলীয় জোট নয়, বরং জনগণের দাবির আন্দোলনের একটি প্ল্যাটফর্ম।

বিএনপির সঙ্গে সমন্বয় প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি প্রকাশ্যে জানিয়েছে, তারা জামায়াতের ডাকে সাড়া দেবে না। আমরাও স্পষ্টভাবে বলছি, তারা আমাদের ডাকলে আমরা অবশ্যই সাড়া দেবো। আলোচনাও চলবে, আন্দোলনও চলবে।

তিনি আরও জানান, আমরা জনদুর্ভোগ কমানোর চেষ্টা করছি। তাই সমাবেশের সময় দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ সময় কোনও সড়ক অবরোধ বা যানচলাচল ব্যাহত করার পরিকল্পনা নেই।

ঐকমত্য কমিশনের আলোচনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আলোচনা ভেস্তে যায়নি, বরং আলোচনার মধ্য দিয়ে একটি চার্টার তৈরি ও স্বাক্ষরিত হয়েছে। সমস্যা হচ্ছে সে চার্টারের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে।

সংবিধানে গণভোট প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেন, গণভোটের ধারা ফ্যাসিস্ট সরকার বাদ দিয়েছে। এখন যারা বলে সংবিধানে গণভোট নেই, তারা সে ফ্যাসিস্টদের কাজকেই সমর্থন করছে। সংবিধানে ৫ বছর পর নির্বাচনের কথা আছে, তাহলে কি ২০২৬ সালে নির্বাচন হবে? বর্তমান সরকারও তো সংবিধান অনুযায়ী ক্ষমতায় আসেনি।

আগামীকালের এ সমাবেশে পল্টন এলাকা ঘিরে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। দলীয় নেতারা জানিয়েছেন, রাজধানী ও আশপাশের জেলাগুলো থেকে কর্মীরা ইতোমধ্যেই ঢাকামুখী রওনা হয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী
ইরানে হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
স্তন ক্যান্সারের লাখো রোগীর কেমোথেরাপি এড়ানোর পথ খুলছে
পিএসজির জয়ে উৎসবের নগরী প্যারিস
হরমুজে কঠোর নিয়ন্ত্রণে ইরান, নিয়ম ভাঙলে ‘ভয়াবহ পরিণতি’র হুঁশিয়ারি
পারমাণবিক কর্মসূচি থেকে সরবে না উত্তর কোরিয়া
আর্সেনালকে হারিয়ে টানা ইউরোপসেরা পিএসজি
‘ককরোচ জনতা পার্টি’র ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন প্রতিষ্ঠাতা
ডেমরায় হাসপাতালে শিশু ধর্ষণচেষ্টা, ওয়ার্ডবয় গ্রেফতার
শহর পরিষ্কার রাখতে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে: প্রধানমন্ত্রী
আ.লীগ-বিএনপির এমপিরা আমাকে প্রধানমন্ত্রী বানাতে চেয়েছিলো: কর্নেল অলি
খামেনির রাষ্ট্রীয় জানাজা ঘিরে তেহরানে ব্যাপক প্রস্তুতি
বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু
সমাজে একজন জিয়া গড়ে উঠলেই যথেষ্ট: ডেপুটি স্পিকার
১০ কোটি টাকা আমাকে দেয়া হয়নি, বরাদ্দ গেছে উপজেলায়: হাসনাত
বিশ্ব তামাকমুক্ত দিবস আজ