Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৪:৫৩, ২ নভেম্বর ২০২৫

গণভোট ইস্যুতে বাড়ছে রাজনৈতিক উত্তাপ

তীব্র মুখোমুখি বিএনপি-জামায়াত

তীব্র মুখোমুখি বিএনপি-জামায়াত
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের ঘোষণামতে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু তার আগেই জুলাই সনদ ও গণভোট ইস্যুতে দেশের দুই প্রধান রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামী এখন প্রকাশ্য মুখোমুখি অবস্থানে। একদিকে বিএনপি জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ রেখে সরকারের প্রস্তাবিত সংস্কারে আপত্তি জানাচ্ছে, অন্যদিকে জামায়াত জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে অনড় অবস্থান নিয়েছে।

এ ইস্যু ঘিরে একে অপরকে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টির দায়ে অভিযুক্তও করছে উভয় দল।

গত শুক্রবার (৩১ অক্টোবর) কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ নির্বাচনী এলাকায় এক সমাবেশ শেষে জামায়াতে ইসলামী নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সাংবাদিকদের বলেন, বিএনপি সংস্কার প্রস্তাব না মানে, সেটি হবে নতুন করে রাজনৈতিক সংকট সৃষ্টির অপপ্রয়াস। এতে বোঝা যায়, তারা দায়িত্বশীল আচরণ করছে না।

তিনি অভিযোগ করেন, 

বিএনপি ইচ্ছাকৃতভাবে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে এবং নির্বাচনের আগে অনিশ্চয়তা তৈরি করছে।

গণভোট প্রসঙ্গে তাহের বলেন, আমরা চাই সংস্কারের বিষয়গুলো গণভোটের মাধ্যমে নির্ধারিত হোক। বিএনপি এখন বলছে, গণভোট ও নির্বাচন একইদিনে হবে—এটা যেন তালের রস আর আমের রস একসঙ্গে করার মতো ব্যাপার।

এর জবাবে শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের পথে যত বাধা এসেছে, সবই আপনারা সৃষ্টি করেছেন। জনগণকে বোকা বানানো বন্ধ করুন।

তিনি আরও বলেন, 

স্বাধীনতাবিরোধীরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে নিজেদের আন্দোলনকে বড় করে দেখাতে চায়। বিএনপি কখনোই নির্বাচনের বিলম্ব চায়নি—আমরা তিন মাসের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছিলাম।

একইদিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল জামায়াতের বিরুদ্ধে কড়া মন্তব্য করেন। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, 

একাত্তরের হত্যাযজ্ঞের দায়ে জামায়াতকে নিষিদ্ধ করা উচিত। তারা এখনও রাজনীতির নামে পুরনো গলাকাটা রাজনীতি চালাচ্ছে।

আলালের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম এক বিবৃতিতে বলেন, 

আলালের মন্তব্য কর্তৃত্ববাদী শাসকদের ভাষা। তিনি আসলে ক্ষমতাসীনদের খুশি করতেই জামায়াতবিরোধী অপপ্রচার চালাচ্ছেন।

এদিকে শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় জামায়াতের নায়েবে আমির ডা. তাহের বলেন, 

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) পুনরায় সংশোধনের যে উদ্যোগ নেয়া হচ্ছে, সেটি একটি বিশেষ রাজনৈতিক দলের অন্যায় আবদারের কাছে নতিস্বীকার ছাড়া কিছু নয়। আমরা এ সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবো না।

তিনি আরও বলেন, “জনগণ এখন একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন চায়। অথচ নির্বাচনের আগে রাজনৈতিক অনিশ্চয়তা ও উত্তাপ তৈরি করা ফেব্রুয়ারির নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি ও জামায়াতের এ পারস্পরিক দোষারোপ নির্বাচনপূর্ব রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। গণভোট ইস্যু যদি সমঝোতায় না আসে, তবে ফেব্রুয়ারির ভোটঘিরে বড় ধরনের রাজনৈতিক সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিএনপি নেতাকে মারধর করে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান
সৌদিতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু
রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহের চেষ্টা
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত: হারুনুর রশিদ
বর্ষার শুরুতেই ডেঙ্গুর দাপট, মৃত্যুর খাতা শুরু