Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৯, ২ নভেম্বর ২০২৫

আবারও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

আবারও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে আবারও দলটির আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। ২০২৬-২০২৮ কার্যকালের জন্য তাকে নতুন আমির হিসেবে ঘোষণা করা হয়েছে।

রোববার (২ নভেম্বর) দলটির কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার (১ নভেম্বর) রাতে ফলাফল ঘোষণা করেন।

দলীয় সূত্রে জানা গেছে, এ নির্বাচনে সারাদেশের সদস্য (রুকন) পর্যায়ে গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ কার্যক্রম ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চলে। এরপর ভোট গণনা শেষে শনিবার রাতে ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফলে দেখা যায়, সর্বোচ্চ ভোট পেয়ে ডা. শফিকুর রহমান পুনরায় জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হন।

দলটির অভ্যন্তরে শফিকুর রহমানের নেতৃত্ব অব্যাহত রাখাকে অনেকেই ‘স্থিতিশীল নেতৃত্বের ধারাবাহিকতা’ হিসেবে দেখছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য